প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

West Bengal Assembly By Electionউপনির্বাচনে প্রার্থী ঘোষণা তৃণমূলের! রইল প্রার্থী তালিকা

deshersamay

Share article:

দেশের সময় কলকাতা :  বিজেপির প্রার্থিতালিকা প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের ছয় আসনে উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল তৃণমূল। শাসকদল সূত্রে খবর, স্থানীয় নেতৃত্বের উপরই ভরসা রাখা হয়েছে উপনির্বাচনে।

রাজ্যের ৬টি বিধানসভায় উপ নির্বাচন হতে চলেছে নভেম্বরে। ওই ৬টি আসনে রবিবার দলের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করল তৃণমূল।

সিতাই-
সঙ্গীতা রায় (তৃণমূল), দীপক কুমার রায় (বিজেপি)


মাদারিহাট-
জয়প্রকাশ তোপ্পো (তৃণমূল) ,রাহুল লোহার (বিজেপি)


নৈহাটি-
সনৎ দে (তৃণমূল), রূপক মিত্র (বিজেপি)
হাড়োয়া-
এস.কে রবিউল ইসলাম (তৃণমূল), বিমল দাস (বিজেপি)
মেদিনীপুর-
সুজয় হাজরা (তৃণমূল), শুভজিৎ রায় (বিজেপি)
তালডাংরা-
ফাল্গুনী সিংহবাবু (তৃণমূল), অনন্যা রায় চক্রবর্তী (বিজেপি)

বস্তুত, হাড়োয়া থেকে যিনি প্রার্থী হয়েছেন তিনি প্রয়াত সাংসদ হাজি নুরুল ইসলামের মেজো ছেলে। জেলা পরিষদের সদস্য হয়েছিলেন। তবে ২০২৪ শুরুতে পদত্যাগ করেন। অপরদিকে মেদিনীপুরের সুজয় হাজরা হলেন তৃণমূলের মেদিনীপুর সাংগঠনিক জেলা সভাপতি। একসময় এই সুজয়ের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল খোদ মমতা বন্দ্যোপাধ্যায়কে। তালডাঙরার তৃণমূল প্রার্থী পেশায় শিক্ষক।পাশাপাশি দলের ব্লক সভাপতিও।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন