প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Weather Updates: কালীপুজোর আগে বাংলায় হিমেল হাওয়া? না কি ফের বৃষ্টি? কেমন কাটবে দীপাবলি?

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক:ঘূর্ণিঝড়ের প্রভাবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টি হয়েছে। এখন নিম্নচাপের মেঘ কাটলেও এরই মাঝে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সর্তকতা। বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কয়েক জেলায়। 

ঘূর্ণিঝড় ‘দানা’র রেশ কাটতেই দক্ষিণবঙ্গে ধীরে ধীরে শুষ্ক আবহাওয়ার পরিবেশ। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি সামান্য সম্ভাবনা রয়েছে কোনও কোনও জেলার দু এক জায়গায়। উত্তরবঙ্গে মূলত শুষ্ক আবহাওয়া।

এও জানান হয়েছে কালীপুজো এবং দীপাবলির সময় শুষ্ক এবং হিমেল হাওয়া বইতে পারে। অত্যন্ত মনোরম পরিবেশে কালীপুজো এবং দীপাবলি উদযাপনের পূর্বাভাস রয়েছে আবহাওয়া দফতরের তরফে। 

হাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে উত্তর-পূর্ব আসাম এবং দক্ষিণ কেরল উপকূলে দুটি ঘূর্ণাবর্ত রয়েছে। পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হচ্ছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি। বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়ার শুরু।

উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির সম্ভাবনা কম। শুষ্ক আবহাওয়াই থাকবে। পার্বত্য এলাকার দুই এক জেলায় কোনও কোনও জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, কলকাতাতেও মূলত পরিষ্কার আকাশ। কখনও আংশিক মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনা কমবে শহরে। বাতাসে কমবে জলীয় বাষ্পের পরিমাণ। শুষ্ক আবহাওয়া ক্রমশ ফিরবে। আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। 

আজ মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে সম্পূর্ণ মেঘলা আকাশ। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আজ থেকে কিছুটা হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। ক্রমশঃ শুষ্ক হবে আবহাওয়া। কালীপুজো এবং দীপাবলিতে এই মরসুমের প্রথম শুষ্ক হিমেল পরশ থাকতে পারে। মূল শীত আসতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ, এমনটাই বলা হয়েছে পূর্বাভাসে।  

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন