প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Weather Update: শীত গায়েব শহরে! জানুন আবহাওয়ার আপডেট

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ হালকা শীতের আমেজ নিয়েই আপাতত সন্তুষ্ট থাকতে হচ্ছে শহরবাসীকে। রবিবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। সোমবারেও ঊর্ধ্বমুখী পারদ। ভোরে, রাতের দিকে হালকা শীত থাকলেও, দিনভর একেবারেই শীতের আমেজ পাওয়া যাচ্ছে না। চলতি সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া? 

আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, গতকালের তুলনায় আজ আরও খানিকটা বেড়েছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৯ ডিগ্রি সেলসিয়াস। সকালে আংশিক মেঘলা আকাশ থাকলেও, বেলা বাড়লে তা কেটে যাবে। চলতি সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। সরস্বতী পুজোতেও শীতের দেখা মিলবে না। 

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান এবং আফগানিস্তানের উপর। ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়। এর জেরেই বঙ্গে বাধাপ্রাপ্ত উত্তুরে হাওয়া। ক্রমশ তাই বাড়ছে তাপমাত্রার পারদ। 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন