প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Weather update শরতে ফের বৃষ্টি? দক্ষিণবঙ্গে আবহাওয়ার বড় পরিবর্তন নিয়ে কি জানাচ্ছে হাওয়া অফিস?

deshersamay

Share article:
হীয়া রায় দেশের সময়

কলকাতা :  খাতায়-কলমে বর্ষা বিদায় নেওয়ার সময় হয়েছে। কিন্তু আপাতত বৃষ্টি বন্ধ হচ্ছে না! আবহাওয়া দফতরের পূর্বাভাস, নতুন করে দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে। মঙ্গলবার থেকেই ফের ভাসতে পারে একাধিক জেলা। তবে এই বৃষ্টি কতদিন স্থায়ী হবে তা এখনই বলা সম্ভব হচ্ছে না।

দুর্গাপুজোয় বৃষ্টির আশঙ্কা করেছিলেন অনেকেই। আলিপুর আবহাওয়া দফতর থেকে জানিয়ে রাখা হয়েছিল, রাজ্যের দু’একটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে। তবে পুজোর আনন্দ তাতে মাটি হয়নি।

রবিবারই বর্ষা বিদায় নিয়েছে বাংলা থেকে। তবে বিক্ষিপ্তভাবে দু-এক পশলা বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়। সোমবার আলিপুর আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে।

সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। হাওড়া, দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুরের কোনও কোনও জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়ার মতো পশ্চিমের জেলাগুলির বৃষ্টির পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। তবে বৃষ্টির পূর্বাভাস নেই দুই দিনাজপুর এবং মালদহে।

আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের পাশাপাশি পূর্ব-মধ্য আরব সাগরের উপরেও একটি নিম্নচাপ তৈরি হয়েছে। পরবর্তী ১২ ঘণ্টায় সেটি আরও ঘনীভূত হয়ে পশ্চিম এবং উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর সরাসরি প্রভাব এই রাজ্যে না পড়লেও আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশে।

হাওয়া অফিসের তরফে আরও জানানো হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী দু’দিনের মধ্যে গুজরাত, মধ্যপ্রদেশ, ছত্তীসগঢ়, ওড়িশা এবং মহারাষ্ট্রের কিছু অংশ থেকে বিদায় নেবে। পরবর্তী দু’দিনে দেশের বাকি অংশ থেকে পুরোপুরি বিদায় নেবে বর্ষা।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন