Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Weather Update শনি ও রবি ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ একাধিক জেলায়,তাপমাত্রা কমবে আরও ২-৩ ডিগ্রি! জানাল আলিপুর

deshersamay

Share article:

দেশের সময় কলকাতা: অবশেষে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে বর্ষা। অতি ভারী না হলেও কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলায় বৃষ্টি শুরু হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার সকাল থেকেই মেঘলা থাকবে আকাশ।

দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এদিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। শুক্রবার রাতে ভাল বৃষ্টি হয়েছে কলকাতা ও অন্যান্য জেলায়।

শনিবার পশ্চিমের তিন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস। সেই জেলাগুলি হল পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও ঝাড়গ্রাম। দক্ষিণের আরও সাত জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেই জেলাগুলি হল দুই ২৪ পরগনা, দুই বর্ধমান, বাঁকুড়া ও বীরভূম। ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও।

রবিবারও দক্ষিণের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হল বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া ও দুই ২৪ পরগনা। উত্তরবঙ্গে হবে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি। নিম্নচাপের বৃষ্টিতে গরমের দাপট কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি। 

আদ্রতাজনিত অস্বস্তি রয়েছে। তবে সেই প্যাচ প্যাচে গরমের হাত থেকে কিছুটা মুক্তি মিলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। আলিপুর আবহাওয়া অফিস জানাচ্ছে, শনি ও রবিবার আরও ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে।

নিম্নচাপের দাপটে কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও ঢুকে পড়েছে বর্ষা। বৃষ্টিপাতের সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও। শনিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝড়ো হওয়ার সর্তকতাও রয়েছে। থাকছে বজ্রপাতের আশঙ্কাও। 

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায়। রবিবারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বীরভূম,মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কিছু অংশে।


অন্যদিকে শনিবার উত্তরবঙ্গেও ভারী বৃষ্টিপাত হবে। রবিবার থেকে আগামী ৭২ ঘণ্টা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ ও দুই দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।

কলকাতায় দিনভর আকাশ থাকবে মেঘলা। আর্দ্রতা জনিত অস্বস্তিও থাকবে। বিকেলের পর বিক্ষিপ্তভাবে দু’এক জায়গায় ভারী বৃষ্টির সামান্য সম্ভাবনা। 

শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৮ শতাংশ।গত ২৪ ঘণ্টায় কলকাতায়বৃষ্টি হয়েছে প্রায় ৯০ মিলিমিটার।

এই মুহূর্তে দুটি নিম্নচাপ রয়েছে। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ওড়িশা এলাকার কাছাকাছি রয়েছে একটি নিম্নচাপ। আগামী দু-তিন দিন এই নিম্নচাপ ক্রমশ উত্তর-পশ্চিম দিকে এগোবে। আরও একটি নিম্নচাপ রাজস্থান থেকে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে গুজরাত পর্যন্ত বিস্তৃত।

ইতিমধ্যে জম্মু-কাশ্মীরেও ঢুকে পড়েছে বর্ষা।  আগামী দু’তিন দিনে মৌসুমী বায়ু পৌঁছে যাবে রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর প্রদেশের বাকি এলাকা এবং পাঞ্জাব ও হিমাচল প্রদেশ এবং জম্মু-কাশ্মীরের অবশিষ্ট এলাকায়।

ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে গোয়া, মধ্যপ্রদেশ, গুজরাট, হিমাচল প্রদেশ, উত্তরাখন্ড, পাঞ্জাব, হরিয়ানা, চন্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান এবংওড়িশাতে। আগামী কয়েক দিন প্রবল বৃষ্টির সম্ভাবনা অরুনাচল প্রদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন