প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

Weather Update: বসন্ত পঞ্চমীতে কমল বৃষ্টির ভ্রূকুটি, সরস্বতী পুজোয় শহরে রোদ ঝলমলে আকাশ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: বসন্ত পঞ্চমীর সকালে ঝঞ্ঝা কাটিয়ে ফের রোদ ঝলমলে আকাশ। এই আবহাওয়া সকলের কাছে ছিল প্রত্যাশার। কারণ, আজ সরস্বতী পুজো। পাঞ্জাবী-শাড়ি পরার দিন। কচিকাচা থেকে বড়, সকলেই এই দিনটার জন্য অধীর আগ্রহে প্রতীক্ষা করেন। কিন্তু কাঁটা হয়েছিল ঝঞ্ঝা।

শুক্রবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গে আজও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু দক্ষিণবঙ্গে প্রায় পরিষ্কার আকাশ। যার ফলে বৃষ্টির আর তেমন কোনও সম্ভাবনা নেই। সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ দেখা গিয়েছে। আবহাওয়া দপ্তর বলছে, রবিবার থেকে রাজ্যজুড়ে আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে।

উত্তুরে হাওয়ার পথ কিছুটা প্রশস্ত হতেই শহর তথা রাজ্যের জেলাগুলির তাপমাত্রা কমেছে। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় চার ডিগ্রি কমে হয়েছে ১৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকবে যথাক্রমে ২৪ ও ১৬ ডিগ্রির আশেপাশে। আগামী কয়েকদিনে তাপমাত্রা কমার পূর্বাভাস রয়েছে। যার ফলে আরও কয়েকদিন রাজ্যে শীতের আমেজ থাকতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন