প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Weather Update: বসন্ত উৎসবের আগেই ব্যাটিং শুরু গরমের,হাওয়া অফিসের পূর্বাভাস জানুন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ গোটা রাজ্যের পাশাপাশি কলকাতাতেও চড়ছে তাপমাত্রার পারদ। সোমবারেই তাপমাত্রা ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁইছুঁই। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, দোলের আগে বঙ্গে রীতিমতো গরমকালের আবহ থাকবে।

আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পারদ আরও চড়ার পূর্বাভাস রয়েছে।  হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। রবিবারের তুলনায় যা অনেকটাই বেশি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.২ ডিগ্রি সেলসিয়াস।আর দিন তিনেক পর দোল উৎসব। ফলে দোলের দিন বৃষ্টির এখনও কোনও সম্ভাবনা নেই৷

যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। এদিন আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৮৯ শতাংশ। সকালের দিকে মনোরম পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরমের দাপটে নাজেহাল অবস্থা হতে পারে। 

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার এবং মঙ্গলবার তাপমাত্রা একরকম থাকবে। বুধবার অর্থাৎ ১৬ মার্চ থেকে পারদ চড়তে শুরু করবে। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় তাপপ্রবাহেরও পূর্বাভাস রয়েছে। ফলে রঙের উৎসবে গরমের আমেজ পাবেন সকলে। আপাতত বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন