Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Weather Update বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামিকাল থেকে বৃষ্টি বাড়বে রাজ্যে , দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে কবে থেকে?

deshersamay

Share article:

ফের ঘূর্ণাবর্ত উত্তর বঙ্গোপসাগরে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত ওই ঘূর্ণাবর্ত। মৌসুমি অক্ষরেখা শ্রীগঙ্গানগর থেকে রোহতক ও রাঁচি হয়ে পশ্চিমবঙ্গের ডায়মন্ড হারবার পর্যন্ত সক্রিয়। তার প্রভাবে আগামিকাল ২ অগস্ট থেকে ফের বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। বৃষ্টি চলবে ৬ অগস্ট পর্যন্ত।

আজ শুক্রবার, ১ অগস্ট দক্ষিণবঙ্গের সব জেলায় দিনের বিভিন্ন সময়ে বিক্ষিতভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আজ ভারী বৃষ্টির পূর্বাভাস (৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত) পশ্চিম বর্ধমান, বীরভূম এবং পুরুলিয়ায়।

আগামিকাল ২ অগস্ট, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং হুগলিতে ।

পরশু রবিবার, ৩ অগস্ট থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমে আসবে। ৩ থেকে ৬ অগস্ট দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বা অতিভারি বৃষ্টির পূর্বাভাস নেই।

কলকাতায় আজ বৃষ্টি অনেকটাই কম হবে। বরং আজ তাপমাত্রা বাড়বে দিনে এবং রাতে। দোসর হবে বাতাসের প্রায় ৯৯ শতাংশ আপেক্ষিক আর্দ্রতা। দুপুরের দিকে ঘেমে নাজেহাল হবে কলকাতা। কাল থেকে সোমবার পর্যন্ত আবার কিছুটা বৃষ্টি বাড়বে। মঙ্গলবার থেকে আবার বৃষ্টি কিছুটা কমবে।

আজ থেকে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা বাড়বে। ১ অগস্ট ৭০ থেকে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে কালিম্পং দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। উত্তরের বাকি জেলায় অর্থাৎ মালদা, দুই দিনাজপুর এবং কোচবিহারে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

আগামিকাল ২ অগস্ট, শনিবার উত্তরবঙ্গে অতি প্রবল বৃষ্টি। ১১০ থেকে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দার্জিলিং,কালিম্পং, জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বাকি জেলায় কোনও কোনও সময় দু’-এক পশলা মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে।

রবিবার এবং সোমবার উত্তরবঙ্গে একটানা ভারী বা অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। সোম ও মঙ্গলবার উত্তরের বৃষ্টি কিছুটা ধরবে। তবে হালকা মাঝারি বৃষ্টি চলতে থাকবে বৃহস্পতিবার পর্যন্ত।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন