প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Weather Update : বঙ্গোপসাগরে নিম্নচাপ,আজ ও কাল ভারী বৃষ্টির পূর্বাভাস

deshersamay

Share article:

দেশের সময়: ভাদ্রের শুরুতেই ফের নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ। এর জেরে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে ইতিমধ্যেই ওড়িশায় প্রবল বর্ষণ শুরু হয়েছে।

সেখানে বৃষ্টির মাত্রা আরও বাড়বে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পাশাপাশি এ রাজ্যে পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও উত্তর ২৪ পরগনার কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

উপকূল এলাকায় বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিবেগে হাওয়া বইতে পারে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। কলকাতায় আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৮৭ শতাংশ।

সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আকাশে বৃষ্টির পূর্বাভাস। দিনের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে।

তবে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেশি থাকায় গুমোট গরম অনুভূত হবে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর পূর্ব বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে, তা আজ দুপুরের মধ্যে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে।

ওই নিম্নচাপ ওড়িশার বালেশ্বর ও বাংলার সাগরদ্বীপের মধ্যে দিয়ে এদিন সন্ধ্যা নাগাদ স্থলভাগে প্রবেশ করবে। তার পর তা ক্রমশ উত্তর ওড়িশা, বাংলা ও ঝাড়খণ্ড হয়ে ছত্রিশগড়ের দিকে এগোবে।

ফলে সারাদিন হালকা, মাঝারি বৃষ্টি হলেও রাতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। আগামীকালও সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গত সপ্তাহেও নিম্নচাপের জেরে বেশ কয়েকদিন বিভিন্ন জেলায় বৃষ্টি হয়েছে। তবে এখনও বেশ কিছু জেলায় বৃষ্টির ঘাটতি রয়ে গিয়েছে।

ফলে মার খাচ্ছে চাষ। বিশেষ করে আমন ধান চাষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কৃষি আধিকারিকরা বলছেন, এমনিতেই বৃষ্টির অভাবে ধান রোয়া করতে দেরি হয়ে গিয়েছে। তার উপর এখনও যদি পর্যাপ্ত বৃষ্টি না হয়, তা হলে ফলন অনেকটাই মার খাবে। সেক্ষেত্রে চালের দাম আরও বাড়তে পারে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন