Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Weather Update : ফেব্রুয়ারির শুরুতেই গায়েব শীত ,কলকাতা-সহ দক্ষিণবঙ্গের ছয় জেলায় বৃষ্টির সম্ভাবনা ,কনকনে ঠান্ডা ফিরবে?

deshersamay

Share article:

দেশের সময়, কলকাতা: মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। যা শুক্রবারও হওয়ার সম্ভাবনা। হাওয়া অফিসের পূর্বাভাস, শুক্রবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্তত ছয় জেলায় হতে পারে বৃষ্টি।

পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কালিম্পঙের কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে। 
হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকেই আকাশ পরিষ্কার হবে। দেখা মিলবে রোদের।

বৃষ্টির জেরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা আগের তুলনায় প্রায় দুই ডিগ্রি কমেছে। শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ১৯.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৪ ডিগ্রি বেশি। এদিনও থাকবে মেঘলা আকাশ।

শীত নিয়েও পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে আকাশ পরিষ্কার হলেও নতুন করে ঠান্ডা পড়ার আর ইঙ্গিত নেই।

মঙ্গলবার থেকে বৃহস্পতিবারের মধ্যে শুধু কলকাতাতেই তাপমাত্রা ৫ ডিগ্রি বেড়েছে। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৯-২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে বলে জানানো হয়েছে। সে ক্ষেত্রে, তাপমাত্রা আর একটু কমলেও ঠান্ডার ঝোড়ো ব্যাটিং এই মরসুমে আর দেখা যাবে না বলেই মনে করা হচ্ছে।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন