প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

Weather update চরম তাপপ্রবাহের লাল সতর্কতা পাঁচ জেলায়, ৪১ ডিগ্রি ছাড়াতে পারে কলকাতায়, পারদ আরও চড়ার পূর্বাভাস

deshersamay

Share article:

দেশের সময় কলকাতা দহনজ্বালা থেকে এখনই রেহাই নেই। আরও সাত দিন চরম তাপপ্রবাহের জ্বালা সইতে হতে পারে বঙ্গবাসীকে, এমনই পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের।

দহনজ্বালা থেকে এখনই মুক্তি পাচ্ছে না দক্ষিণবঙ্গ। বৃহস্পতিবার আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের দুই জেলা— উত্তর দিনাজপুর এবং মালদহেও তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ লোকসভা কেন্দ্রে ভোট। তাপপ্রবাহের সতর্কতা জারির পর সেখানে ভোটদানের হার কম হবে কি না, তা নিয়ে চিন্তা বেড়েছে প্রশাসনের।

আলিপুর জানাচ্ছে, , আগামী তিন দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পারদ আরও ২-৪ ডিগ্রি সেলসিয়াস চড়তে পারে। গোটা দেশেই তাপমাত্রা আরও ৩-৪ ডিগ্রি সেলসিয়াস বাড়বে আগামী কয়েকদিনে। অতি তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি হয়েছে পশ্চিমবঙ্গ-সহ আরও ৮ রাজ্যে।

বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বৃহস্পতিবার গরম আরও কয়েক ডিগ্রি বাড়বে। আজ কলকাতার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যাবে বলেই মনে করছেন আবহাওয়াবিদরা।

রিয়েল ফিল ৪৫ ডিগ্রি, অর্থাৎ গরমের অনুভূতি হবে ৪৫ ডিগ্রির। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা এখনই ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। দুদিন আগেও পানাগড়ে সর্বোচ্চ তাপমাত্রা ধরা পড়েছিল ৪৪ ডিগ্রি, বাঁকুড়াতেও ৪৩-৪৪ ডিগ্রি।

দক্ষিণের মতো উত্তরও জ্বলছে। গরম থেকে রেহাই নেই পাহাড়ি জেলাগুলিরও। মালদহে পারদ চড়েছে ৪১.২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। বালুরঘাটেও ৪০ ছুঁয়েছে।

তাপপ্রবাহও হয়েছে এই দু’জায়গায়। উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারেও প্রচণ্ড গরম থাকবে বলে জানা গেছে। হাওয়া অফিস জানাচ্ছে, আগামী পাঁচদিনে তাপমাত্রা স্বাভাবিকের ৬ ডিগ্রি সেলসিয়াস উপরে উঠবে। ফলে অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা আছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন