প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Weather Update: গরমে জেরবার বাংলা, আজ কি বৃষ্টি হবে?‌ জানুন আবহাওযার আপডেট

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ নববর্ষের দিনও কি কষ্ট দেবে এই ভ্যাপসা গরম?‌ এখন এটাই প্রশ্ন কলকাতা সহ গোটা দক্ষিণ বঙ্গের। দিনের বেলা ক্রমেই অসহ্য হয়ে উঠছে আবহাওয়া। চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। নিস্তার নেই রাতেও। অথচ উত্তরবঙ্গে বৃষ্টির পর আবহাওয়া এখনও মনোরম। এবার দক্ষিণবঙ্গের জন্য একটু হলেও স্বস্তির বার্তা দিল আবহাওয়া দপ্তর।

শুক্রবার, নববর্ষের দিন ভোগান্তি খুব একটা কমবে না। তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানাল, সপ্তাহান্তে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার বিকেলে হতে পারে ঝড়বৃষ্টি। তবে কালবৈশাখীর সম্ভাবনা নেই। এ কথাও জানিয়ে দিল হাওয়া দপ্তর। কালবৈশাখী হওয়ার জন্য যে রকম পরিস্থিতি দরকার, তা এখনও তৈরি হয়নি।  

যদিও বৃষ্টি হয়েও খুব একটা লাভ হবে না। কারণ স্বস্তি এখনই মিলবে না। আবহাওয়াবিদদের মতে, বাতাসে জলীয় বাষ্প বেশি থাকবে। সেই কারণে ভ্যাপসা ভাব বহাল থাকবে। ঘাম বাড়বে। দিনের বেলা রাস্তায় বেরিয়ে নাকাল হতে হবে কলকাতা তথা দক্ষিণবঙ্গের বাসিন্দাদের। পশ্চিমের জেলাগুলোয় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যাবে।

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বিক্ষিপ্ত ভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে হালকা বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়াই থাকবে। তবে আজ কলকাতায় বৃষ্টির কোনও পূর্বাভাস সেই। আকাশ থাকবে আংশিক মেঘলা। 

কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে।  উত্তরবঙ্গের বাসিন্দারা কিন্তু আরও ক’‌ দিন আরামে থাকবেন। আজও সেখানে বৃষ্টি হতে পারে পাঁচ জেলায়। এমনটাই পূর্বাভাস। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন