Desher Samay
প্রচ্ছদদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
বনগাঁ পুরসভার নাকের ডগায় বাটামোড়ে ভাগাড়ের মাংস ও বিশেষ গুঁড়ো মশলা মেশানো শাহী বিরিয়ানি বিক্রির অভিযোগ পেতেই ঘটনাস্থলে পুলিশ, চক্ষু চড়কগাছ স্থানীয় বাসিন্দাদের: দেখুন ভিডিও জোড়া ভূমিকম্পের পরেও ২০ বার কেঁপেছে ভেনেজ়ুয়েলা, তছনছ রাজধানীর একাংশ, বহু মৃত্যুর আশঙ্কা ভূমিকম্পের মতো ঝাঁকুনি, বিস্ফোরণের মতো শব্দ!’  প্রত্যক্ষদর্শীদের ভয়াল বর্ণনা,  প্ল্যানেই গলদ ছিল’, তারাতলা কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী! তারাতলা গোডাউন বিপর্যয়:এ পর্যন্ত উদ্ধার ১৩, নামল সেনা, ঘটনাস্থলে যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কন্ট্রোল রুম খুলে হেল্পলাইন চালু নবান্নর ‘পুরোনো পদ্ধতিতে নয় আর কাজ নয়’, ব্রিকস সামিটে সতর্কবার্তা অজিত ডোভালের, বৈঠক চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে

Weather Update: কাশ্মীরের গ্রামে মেঘভাঙা বৃষ্টিতে মৃত ৪, নিখোঁজ অন্তত ৩০ ! বাংলার আবহাওয়া কেমন থাকবে জানুন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ কাশ্মীরের প্রত্যন্ত গ্রামে মেঘভাঙা বৃষ্টি। যার জেরে সেখানে মৃত্যু হয়েছে অন্তত ৪ জনের। এই প্রাকৃতিক দুর্যোগের পর ওই এলাকার ৩০ জনের বেশি মানুষ নিখোঁজ। বুধবারে সকালের এই ঘটনার পর উদ্ধারে নেমেছে সেনাবাহিনীর জওয়ান এবং পুলিশ।

ওই গ্রামে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। এ নিয়ে কিশ্তয়ারের জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানাগিয়েছে, সেনাবাহিনীর একটি দল এবং পুলিশ ওই এলাকায় পৌঁছেছে। উদ্ধার কাজ শুরু হয়েছে।

ইতিমধ্যেই কাশ্মীরে আরও বৃষ্টিপাত হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর জেরে সেখানকার নদী-নালা এবং জলাশয়ের জলস্তর বাড়তে পারে। সে জন্য স্থানীয় প্রশাসনের তরফে জলাশয়ের কাছে বসবাসকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে।

এদিকে বঙ্গে সপ্তাহের শুরুতেই ভোলবদল হয়েছিল  আবহাওয়ার। এরমধ্যেই হাওয়া অফিস বলছে, উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন বাংলাদেশ এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ আগামী ২৪ ঘন্টায় আরও সক্রিয় হবে এবং তা ধীরে ধীরে পশ্চিম দিকে অগ্রসর হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড এবং বিহারের ওপর দিয়ে যাবে।

আর এই নিম্নচাপের  জেরে আগামী ৩-৪ দিন দক্ষিণবঙ্গে  ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। 
 

রাজ্যের উপকূলবর্তী এলাকাতেই নিম্নচাপের প্রভাব বেশি পড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আজ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা হাওড়া, হুগলি কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়ায়। অতিরিক্ত বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। যার জেরে  কমলা সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনায় হলুদ সতর্কতা জারি রয়েছে।
 

বৃহস্পতিবারও ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম এবং পূর্ব বর্ধমানে। অন্যদিকে অতিরিক্ত বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। যে কারণে কমলা সতর্কতা দিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, কলকাতা এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতায় হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।
 

আর শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে। যেই কারণে হলুদ সতর্কতা দেওয়া হয়েছে।

হাওয়া অফিস বলছে বুধবার দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলির কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ ২৯ জুলাই বৃহস্পতিবার  সবকটি জেলারই কোথাও না কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
 

এদিকে সোমবার থেকে দফায় দফায় বৃষ্টি চললেও বুধবার ভারী বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা। এদিনও  কলকাতার আকাশ মেঘলা থাকবে। সেই সঙ্গে সকাল থেকেই শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি।  বুধবার   শহরের সর্বনিম্ন তাপমাত্রা  ২৬.১  ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের ১ ডিগ্রি কম,  বলছে হাওয়া অফিস। সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৫  ডিগ্রি সেলসিয়াস, এটাও স্বাভাবিকের ১ ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৭  শতাংশ ও সর্বনিম্ন ৮১  শতাংশ। 
 

ভারী থেকে অতিভারী বৃষ্টির জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন নদীর জলস্তর বাড়তে পারে। যার জেরে বেশ কিছু এলাকা জনমগ্ন হয়ে পড়তে পারে বলেও সতর্ক করা হয়েছে। এছাড়াও নিচু এলাকাগুলি প্লাবিত হতে পারে।

আগামী কয়েক দিন যেমন ভারী বৃষ্টি চলবে, তেমনি উত্তাল থাকবে সমুদ্রও।  তাই মৎস্যজীবীদের উদ্দেশে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দফতরের  তরফ থেকে। জারি রয়েছে লাল সতর্কতাও। বুধবার থেকে শুক্রবার পর্যন্ত  সমুদ্রে মাছ ধরতে না যাওয়ার ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।  যাঁরা ইতিমধ্যে সমুদ্রে গিয়েছেন, তাঁদের ২৮ জুলাই বিকেলের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে।
 

Advertisement

সর্বশেষ খবর

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Search Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.