প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Weather Update: কলকাতায় ক্ষণিকের বৃষ্টি হল বুধবার দুপুরে,দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া? কী জানাচ্ছে হাওয়া অফিস

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ সকালের দিকে আকাশ পরিষ্কার এবং মেঘ রোদের খেলা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে তা আগেই হাওয়া অফিসের পূর্বাভাস ছিল ৷

আবার কি বৃষ্টি পালাল , সপ্তাহান্তের ঘন ঘোর বর্ষায় খানিকটা স্বস্তি পেয়েছিল মহানগর, কিন্তু সোমবার তাও খানিকটা আবহাওয়া বৃষ্টি ভেজা থাকলেও মঙ্গলবার ফের একবার গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি ভোগাল কলকাতা সহ দক্ষিণবঙ্গবাসীকে ৷ তবে বুধবার দুপুর গড়াতেই ক্ষণিকের বৃষ্টিতে ভিজল কলকাতা৷

হাওয়া অফিসের পূর্বাভাস, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা এখন ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস।

তবে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টির আভাস না থাকলেও উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি হয়েছে। 
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারে আগামী কয়েকদিন ভারী বৃষ্টিপাত হতে পারে। 

এদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও আজ বিশেষ ভারী বৃষ্টির পূর্বাভাস নেই৷ এমনকি বর্ষার লাগাতার বৃষ্টিরও দেখা মিলবে না৷ ফলে বিভিন্ন জেলাতে ইতঃস্তত , বিক্ষিপ্ত বৃষ্টিই ভরসা ৷

উত্তর ও দক্ষিণবঙ্গের বৃষ্টির ফারাক এদিনও জারি থাকবে৷ দার্জিলিং, জলপাইগুড়ির ওয়েদার আপডেট অনুযায়ি দিনের বিভিন্ন সময়ে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে ৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন