Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
এবার ঋতব্রত শিবিরে যোগ দিলেন বনগাঁ উত্তরের প্রাক্তন বিধায়ক বিশ্বজিৎ দাস সঙ্গে তাপসও ‘প্রচুর মানুষের কর্মসংস্থান হবে’,বাঁকুড়ায় শ্যাম স্টিল কারখানায় ১০০০ কোটির লগ্নি , শিলান্যাসে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ‘কোনও গাফিলতি সহ্য করব না’, মুর্শিদাবাদের পুলকার দুর্ঘটনায় শোকপ্রকাশ করে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাতসকালে মর্মান্তিক কাণ্ড! ট্রেনের ধাক্কা, স্কুল যাওয়ার পথে দুই পড়ুয়া-সহ তিন জনের মৃত্যু, তদন্তের নির্দেশ রেলের সোনার ঝাড়ু দিয়ে ঝাঁট,    কলকাতার ইসকনের ৫৫তম রথযাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন মুখ্যমন্ত্রী,দু’কলি গানও গাইলেন শুভেন্দু

Weather Update: আবহাওয়ার ভোল বদল! কলকাতা সহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ রবিবার থেকে আগামী ৩ দিন রাজ্যের আবহাওয়ার পরিবর্তন। ফের ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তর থেকে দক্ষিণবঙ্গে। তাপমাত্রার হেরফের না হলেও, হালকা বৃষ্টি খানিকটা স্বস্তি ফেরাবে রাজ্যে। 

মার্চ মাসের শেষে আবহাওয়া প্রায়ই ভোল বদলাচ্ছে। কখনও বৃষ্টি, আবার কখনও কাঠফাটা রোদ। সেই রেশ এখনও অব্যাহত। শনিবার সূর্যের দাপট তীব্র থাকলেও, রবিবার ফের হাওয়া বদলের খবর। আজ থেকে উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস শোনাচ্ছে আবহাওয়া দফতর।

এদিন সকাল থেকেই কলকাতার আকাশে শুরু হয়েছে মেঘের আনাগোনা। সকালের দিকে সূর্যের খানিক তেজ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবহাওয়া পাল্টে যেতে পারে। বিকেল থেকেই শুরু হতে পারে বিক্ষিপ্ত বৃষ্টি ৷

এই বৃষ্টির জন্য মাটি হতে পারে রবিবার ছুটির দিনের প্ল্যান! চৈত্র সেলে আজ যাঁরা কেনাকাটা সারবেন বলে ভেবে রেখেছেন বৃষ্টিই বাধা হতে পারে, মাথায় হাত পড়তে পারে ব্যবসায়ীদেরও। তবে ভ্যাপসা গরম থেকে কলকাতার মানুষ স্বস্তি পেতে পারেন বলে মনে করছে হাওয়া অফিস।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ, নদিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলার জন্য বৃষ্টির পূর্বাভাস শুনিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কোথাও কোথাও বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।

দক্ষিণবঙ্গের পাশাপাশি, উত্তরবঙ্গেও রয়েছে বৃষ্টির ভ্রূকুটি। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, দুই দিনাজপুর, মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২ দিন রাজ্যে এমন আবহাওয়া থাকতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন