Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Weather Update: আজ শনিবারও রয়েছে ঝড়–বৃষ্টির সম্ভাবনা, আবহাওয়ার পূর্বাভাস জানুন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ শুক্রবার সন্ধেয় কলকাতা সহ বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঝোড়ো হাওয়ায় স্বস্তি মিলেছে।

শনিবারও রাজ্যের একাধিক জেলায় রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। শুক্রবার বীরভূম এবং বাঁকুড়াতে ঝড়–বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়েছে মুর্শিদাবাদ, নদিয়াতেও। শনিবারও রাজ্যের একাধিক জেলায় রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। সঙ্গে হতে পারে ঝড়ও।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তবে বিকেলের পর বদলাতে পারে আবহাওয়া। শনিবার বীরভূম, নদিয়াতে রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও মুর্শিদাবাদেও হতে পারে বৃষ্টিপাত।

বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গে আজ রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী সোম ও মঙ্গলবার কলকাতায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে কালবৈশাখীর দেখা মিলবে না কলকাতায়। এদিকে আগামী সপ্তাহের শুরুতে বৃষ্টিপাতের ফলে রাজ্যের সমস্ত জেলাগুলিতেই কমবে তাপমাত্রার পারদ।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন