প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

Weather Update:শক্তি বাড়াচ্ছে জোড়া ঘূর্ণাবর্ত! দুর্যোগের মেঘ ঘনাচ্ছে বাংলায়

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ মঙ্গলবার সকালের দিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলা গুলিতে আকাশ কিছুটা পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই বদলেছে আকাশ। মেঘলা আকাশ, ঝোড়ো হাওয়া জেলায় জেলায়।

হাওয়া অফিস আগেই জানিয়েছিল, বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণাবর্ত রবিবার থেকে আরও শক্তিশালী হয়েছে। মৌসম ভবন সূত্রের খবর, আগামী ৪৮ ঘন্টা আরও শক্তিশালী হবে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হলে দুই বঙ্গের আবহাওয়াতে আসবে বদল।  উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে মঙ্গলবার তৈরি হবে আরও একটি ঘূর্ণাবর্ত। 

জোড়া ঘূর্ণাবর্ত দুদিক থেকে ঘিরে রেখেছে বাংলাকে । মৌসম ভবনের পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সাইক্লোনিক সার্কুলেশন আরও ঘণীভূত হবে। দুর্যোগের মেঘ কবে কবে ঘনাবে তা এখনও স্পষ্ট করেনি হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গে আপাতত হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হবে। তাপমাত্রা খানিক বাড়তে পারে। আর্দ্রতাজনিত অস্বস্তিও থাকবে। বৃষ্টি কমবে পাহাড়েও।


আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মৌসুমী অক্ষরেখা গঙ্গানগর, রোহতক, দিল্লি কানপুর, সিদ্ধি, অম্বিকাপুর, ঝাড়সুগুদা হয়ে ওড়িশার বালেশ্বরের উপর দিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে গিয়ে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে পর্যন্ত বিস্তৃত। উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপ রূপে (Weather) অবস্থান করছে দক্ষিণ ঝাড়খণ্ড ও তার সংলগ্ন এলাকায়। আগামী ২৪ ঘন্টায় আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে।

পাহাড় ভাসলেও দক্ষিণবঙ্গে এখনও একটানা বৃষ্টি হয়নি। কলকাতা-সহ দক্ষিণের জেলাগুলিতে ভ্যাপসা গরম আছে। হাওয়া অফিসের পূর্বাভাস, ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই দক্ষিণের জেলাগুলিতে। হাল্কা বৃষ্টি চলবে। তাপমাত্রার তেমন কোনও বদল হবে না। তবে গরম সামান্য বাড়তে পারে।

বৃষ্টি কমবে উত্তরেও। আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে । তবে ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টি কমবে পাহাড়ে। পাহাড়ে তাপমাত্রার তেমন কোনও বদল হবে না।

কলকাতা শহরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭২ থেকে ৯২ শতাংশ। গত ২৪ ঘন্টায় ৮.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজও দিনভর মেঘলা আকাশ থাকবে। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই শহরে। প্যাচপ্যাচে গরম থেকে এখনই রেহাই মিলবে না।

অন্যদিকে ২১ জুলাই থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন