Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Weather: শক্তি বাড়াবে নিম্নচাপ,মুষলধারে বৃষ্টিতে ভাসবে বাংলার উত্তর থেকে দক্ষিণ

deshersamay

Share article:

 

দেশের সময় ওয়েবডেস্কঃ আকাশে মেঘের ঘনঘটা। আবহাওয়া বদলাবে রবিবার থেকেই। নেপথ্যে নিম্নচাপের ভ্রুকুটি। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবে দুপুরের পর । আলিপুর হাওয়া অফিস জানাচ্ছে, নিম্নচাপ আজই ঘনীভূত হওয়ার সম্ভাবনা। বিকেলের পর থেকে তুমুল ঝড়বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে। রবিবার আরও শক্তি বাড়াবে নিম্নচাপ। বৃষ্টি বাড়বে উত্তর থেকে দক্ষিণে।

দক্ষিণবঙ্গে রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা ৷ আজ শনিবার দুপুরের পর থেকে আবহাওয়া পরিবর্তন হবে। উপকূলের জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং দক্ষিণ ২৪ পরগনাতে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। কলকাতায় আজ মেঘলা আকাশ। কয়েক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। মেঘলা আকাশ ও বৃষ্টিতে দিন ও রাতের তাপমাত্রা কলকাতায় স্বাভাবিকের নীচে নেমে গেছে। আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে ৷ শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ  ৯৫ শতাংশ।

প্যাচপ্যাচে গরমের পরে নিম্নচাপের বৃষ্টি শুরু হয়েছে দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগরে নিম্নচাপ ঘণীভূত হয়ে বৃষ্টি চলছে গত কয়েকদিন ধরে। হাওয়া অফিস জানাচ্ছে, বঙ্গোপসাগরে সাগরের ওই নিম্নচাপ মধ্যপ্রদেশের দিকে সরে গেছে। আরও একটি নিম্নচাপের অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে সৌরাষ্ট্র ও উত্তর-পূর্ব আরব সাগর সংলগ্ন এলাকায়। এটি গভীর নিম্নচাপে বদলে পশ্চিম দিকে এগিয়ে আসবে আগামী ২৪ ঘন্টায়।

বঙ্গোপসাগর ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এলাকাতে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। এই ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নতুন করে নিম্নচাপ তৈরি হবে শনিবার। মূলত উত্তর বঙ্গোপসাগরে এই নিম্নচাপ ঘনীভূত হয়ে শক্তিশালী হবে। পরবর্তী ২৪ ঘণ্টায় এটি পশ্চিম ও উত্তর-পশ্চিমদিকে এগোবে। এর জেরেই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে।

পশ্চিমের চার জেলা পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায় আজ থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা আছে । শনিবার থেকে বৃষ্টি বাড়বে। রবিবার মুষলধারে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইবে। পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

উত্তরবঙ্গেও শনি ও রবি ভারী বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গে দিনের তাপমাত্রা বেশি থাকায় জলীয় বাষ্প বেশি হলেই আর্দ্রতাজনিত অস্বস্তি কিছুটা থাকবে। কাল থেকে বৃষ্টি কিছুটা বাড়বে উপরের দিকের পাঁচ জেলায়।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন