প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

WBCHSE Result 2022: : ১০ জুন উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা, রইল বিস্তারিত

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ১০ জুন, শুক্রবার ফল প্রকাশ হবে উচ্চ মাধ্যমিকের।

সকাল ১১টায় আনুষ্ঠানিক ফলপ্রকাশ। এবার পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল ঘোষণা হচ্ছে। উচ্চ মাধ্যমিক সংসদের ওয়েবসাইটে পরীক্ষার্থীরা রেজাল্ট দেখতে পারবেন ৷

এবার আর বেশিক্ষণ চাপ নিয়ে ফলাফল দেখার জন্য অপেক্ষা করতে হবে না। সাইটে ক্লিক করলে নিমেষে দেখতে পাবেন ফল। এছাড়াও wbresults.nic.in, exametc.com, results.shiksha, indiaresults.com, jagranjosh.com, technoindiagroup.com–এ ফল দেখা যাবে।

এ বছর ২ এপ্রিল শুরু হয় উচ্চ মাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৭ এপ্রিল। পরীক্ষা দেয় ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এ বছর ছাত্রদের থেকে প্রায় ৭১ হাজার বেশি ছাত্রী পরীক্ষায় বসেন। টোকাটুকি বন্ধ করার জন্য নিয়োগ করা হয় বিশেষ অবজার্ভার।  করোনার কারণে গত বছর, ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি। এ বছর নিজের স্কুলেই পরীক্ষা দেন পড়ুয়ারা। তাই টোকাটুকি রুখতে বিশেষ ব্যবস্থা নেয় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। 

এই বছর মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬। এর মধ্যে ছাত্র রয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন। ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন। বিগত দু’বছর পর এই বছর নিয়ম মেনে অফলাইন মোডেই নেওয়া হয়েছিল পরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মানা হয়েছিল সুরক্ষাবিধি।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন