প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

WB Higher Study Syllabus: অঙ্কের সিলেবাসে বড় পরিবর্তন, বাংলায় শিক্ষাব্যবস্থায় বদল

deshersamay

Share article:

বাংলায় এবার উচ্চ শিক্ষায় বড় পরিবর্তন। উচ্চশিক্ষায় এবার যুক্ত হচ্ছে প্রাচীন গণিত শাস্ত্র। রাষ্ট্রবিজ্ঞানের সিলেবাসে এবার যুক্ত হচ্ছে চাণক্য নীতি। বৈদিক যুগের গণিতও এবার পড়ানো হবে বাংলায় কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে।

রাজ্য সরকার ইতিমধ্যেই একটা টাস্ক ফোর্স তৈরি করেছে। জাতীয় শিক্ষা নীতি মেনে ইতিমধ্যেই কাজ করা শুরু করে দিয়েছে সেই টাস্ক ফোর্স। এই টাস্ক ফোর্স লিড করছেন অধ্যাপক এম জগদীশ কুমার। তিনি UGC-র প্রাক্তন চেয়ারপার্সন।

ইন্ডিয়ান নলেজ সিস্টেম বলে কেন্দ্রীয় সরকারের একটি স্ট্রাকচারাল মেথড রয়েছে। IIT-গুলোতে তার সঙ্গে পড়ুয়াদের পরিচয় করানো হচ্ছে।

বাংলার উচ্চশিক্ষায় আসছে প্রাচীন গণিত শাস্ত্র
রাষ্ট্রবিজ্ঞানে আসছে চাণক্য নীতি
বৈদিক যুগের গণিত‌ও পড়ানো হবে বাংলার কলেজ বিশ্ববিদ্যালয়ে ।

টাস্ক ফোর্সের সদস্য তথা কল্যাণ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কল্লোল পাল বলেন, “বাংলার বিশ্ববিদ্যালয়গুলোতে একটা মডেল করা, গাইডলাইন তৈরি করে, NEP 2020 পুরোপুরি অনুসরণ করা হয়েছে। বৈদিক নীতি, শাস্ত্রীয় নীতি, যেগুলো বর্তমান যুগের সঙ্গে সামঞ্জস্য হবে, সেগুলো সিলেবাসে নিয়ে আসা হবে।”

এ বিষয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অভিজিৎ চক্রবর্তী বলেন, “সিলেবাসের একটা পার্ট হিসাবে মর্ডান সায়েন্স, ইউরোপিয়ান সায়েন্সের পাশাপাশি এসিয়েন্ট সায়েন্সও আনা যায়, তাহলে আমাদের দেশে ঐতিহ্যই প্রতিস্থাপিত হবে।”

অন্যদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নন্দিনী মুখোপাধ্যায় বলেন, “এই  পদ্ধতিতে অসুবিধার কিছু নেই। কিন্তু আমরা তো একবিংশ শতাব্দীতে এসে দাঁড়িয়েছি। সে সময়ে যা যা গণিতশাস্ত্রে ছিল, সেখান থেকে আমরা অনেকটা এগিয়ে এসেছি। বাকি বিষয়গুলো  ইতিহাস হিসাবে রেখে, বর্তমানে শিক্ষায় আধুনিক গণিত, বিজ্ঞান বা প্রযুক্তিতে যে অগ্রগতি সেই বিষয়গুলোর ওপর আরও জোর দেওয়া উচিত ছিল।”

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন