প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

WB By Election: শত্রুঘ্ন আসানসোলে , বালিগঞ্জে বাবুল, উপনির্বাচনের প্রার্থী ঘোষণা মমতার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ আসানসোল লোকসভা কেন্দ্র ও বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল তৃণমূল। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই খবর দিয়ে টুইট করছেন। তিনি জানিয়েছেন, বাবুল সুপ্রিয়োর ছেড়ে আসা আসানসোল লোকসভা আসনে তৃণমূল প্রার্থী হচ্ছেন শত্রুঘ্ন সিনহা এবং সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে শূন্য বালিগঞ্জ বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন বাবুল সুপ্রিয়।

শনিবারই কমিশন জানায়, পাঁচ রাজ্যের নির্বাচন এবং সদ্য রাজ্যে পুরভোট মিটতেই দুই কেন্দ্রের উপনির্বাচনের তারিখ ঘোষণা করে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। আগামী ১২ এপ্রিল আসানসোল ও বালিগঞ্জে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। ১৬ এপ্রিল ভোট গণনা।পশ্চিমবঙ্গ ছাড়াও ছত্তীসগড়, বিহার এবং মহারাষ্ট্রের তিনটি বিধানসভা কেন্দ্রে ওই একই দিনে উপনির্বাচন হবে৷মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন ২৪ মার্চ৷ মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন ২৮ মার্চ৷

প্রসঙ্গত, গত বছরের ৪ নভেম্বর এসএসকেএম হাসপাতালে মৃত্যু হয় রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের। তিনি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। তাঁর মৃত্যুতে ওই কেন্দ্রে উপনির্বাচন করাতে হতো নির্বাচন কমিশনকে। অন্য দিকে, ১৮ সেপ্টেম্বর বাবুল সুপ্রিয় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকে ইস্তফা দেন। ফলে আসানসোল লোকসভা কেন্দ্রেও উপনির্বাচন করতে হচ্ছে কমিশনকে।

রাজ্য সরকারের তরফে প্রস্তুতির কথা জানানো হয়েছিল কমিশনকে। তার পরই কেন্দ্রীয় নির্বাচন কমিশন উপনির্বাচনের দিন ঘোষণা করল। একই সঙ্গে দেশের আরও কয়েকটি প্রান্তেও উপনির্বাচন হবে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন