প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Viral: সাদা বরফে ঢেকেছে ভিক্টোরিয়া থেকে ইন্ডিয়া গেট! ভাইরাল ছবি দেখে অবাক নেট পাড়া

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: ডিসেম্বর, জানুয়ারিতে নৈসর্গিক রূপ চাক্ষুষ দেখার ইচ্ছে কার না করে! কখনও ভেবে দেখেছেন, কলকাতা, দিল্লিতে বরফ পড়লে কেমন লাগবে? বাড়ির বাইরে বেরিয়েই যদি তুষারপাতের সাক্ষী হন, কেমন অনুভূতি হবে! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলল কলকাতা, দিল্লির সেই বরফ পড়ার ছবি। ভাবছেন কীভাবে সম্ভব? 

জানুয়ারিতে পা রাখার পর থেকেই জাঁকিয়ে ঠান্ডা একাধিক রাজ্যে। দিল্লিতে শৈত্যপ্রবাহের পরিস্থিতি এখন। অন্যদিকে বঙ্গে আজ মরসুমের শীতলতম দিন। কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতাবাসীরা। এই আবহেই নেট মাধ্যমে ভাইরাল হয়েছে, কলকাতা-দিল্লিতে বরফ পড়ার ছবি। 

দিল্লির ইন্ডিয়া গেট থেকে কলকাতার ভিক্টোরিয়া চত্বর সাদা বরফের চাদরে ঢেকে গিয়েছে একেবারে। কখনও ট্রামলাইনের দু’ধারে পুরু বরফ জমে, কখনও বা হলুদ ট্যাক্সির উপর বরফ পড়ে রয়েছে। দিল্লির রাস্তাঘাটেও মোটা বরফের আস্তরণ। 

ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অংশুমান চৌধুরী নামে এক টুইটার ব্যবহারকারী। এআই-এর মাধ্যমে তৈরি করা কিছু ছবি শেয়ার করেছেন, যেখানে দেখানো হয়েছে কলকাতা এবং দিল্লি বরফের চাদরে ঢাকা! ঝড়ের বেগে ভাইরাল হয়েছে এই ছবি। আশ্চর্যজনক এমন কাজ থেকে মুগ্ধ নেটিজেনরা। অনেকেরই মতে, চেনা তিলোত্তমা যেন স্বপ্নসুন্দরী একেবারে! 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন