প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

Vande Bharat: মোদীর বন্দে ভারত এক্সপ্রেসের নয়া স্টপেজের তালিকায় শান্তিনিকেতন

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রাথমিক সফরসূচির তালিকায় দেখা গিয়েছিল, বন্দে ভারতের স্টপেজের তালিকায় নাম নেই শান্তিনিকেতনের।

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার পথে বারসই এবং মালদা টাউনে স্টপেজ কেবল। নয়া ট্রেনের নয়া সফর শুরু হচ্ছে ৩০ ডিসেম্বর থেকে। তার আগে বৃহস্পতিবার প্রকাশিত হল নতুন পরিবর্তিত স্টপেজের তালিকা। যেখানে দেখা গিয়েছে, যুক্ত হয়েছে বোলপুর শান্তিনিকেতনের নাম। 

উল্লেখ্য, এই দাবি জানিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়েছিলেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর দাবি ছিল, রবি ঠাকুরের কর্মক্ষেত্র, তাঁর স্মৃতি বিজড়িত জায়গা এই বোলপুর। বন্দে ভারতের স্টপেজ হোক সেখানেও। তাতে ছাত্র ছাত্রী সহ বহু সাধারণ মানুষ উপকৃত হবেন। 

বৃহস্পতিবারই নতুন সূচি প্রকাশ করা হয়েছে রেলের পক্ষ থেকে। তাতে দেখা গিয়েছে বোলপুরেও দাঁড়াবে এই ট্রেন। বুধবার ছাড়া সপ্তাহের বাকি সব দিনই চলবে বন্দে ভারত। হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাওয়ার জন্য সেমি হাইস্পিড এই ট্রেন ছাড়বে সকাল ৫টা ৫৫ মিনিটে, বোলপুরে দাঁড়াবে ৭টা ৪৩ মিনিট থেকে ৭ টা ৪৫ মিনিট পর্যন্ত, নিউ জলপাইগুড়ি পৌঁছবে দুপুর ১টা ২৫ মিনিটে। অন্যদিকে নিউ জলপাইগুড়ি থেকে হাওড়া আসার জন্য এক্সপ্রেস রওনা দেবে বিকেল ৩ টে ৫- এ, এবং বোলপুর পৌঁছবে মিনিটে ৮টা ২২মিনিটে। হাওড়া ঢুকবে রাত্রি ১০টা ৩৫ মিনিটে। শুক্রবার বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক উদ্বোধন।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন