প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
উত্তম কুমারের মূর্তি উন্মোচন মুখ্যমন্ত্রীর ,’মহানায়ক’-এর প্রয়াণ দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর: দেখুন ভিডিও বাড়বে সাজার মেয়াদ, বৃদ্ধি পাবে জরিমানার অঙ্কও! প্রশ্নফাঁস ইস্যুতে প্রবল ক্ষোভের মুখে কড়া পদক্ষেপের পথে কেন্দ্র বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে এবার মমতার নাম জড়াতেই অভিযোগ ওড়াল কালীঘাট–তৃণমূল সরকারি নিয়মে বড় বদল, জন্ম-মৃত্যুর শংসাপত্র আর ইস্যু করবেন না পঞ্চায়েত-পুর প্রধানরা!বনগাঁ পুরসভা ও ধর্মপুকুরিয়া পঞ্চায়েতে পুলিশি অভিযান চিকিৎসক স্ত্রীকে ডাক্তারি বিদ্যা খাটিয়ে গলা কেটে হত্যা, জাবজ্জীবন কারাদন্ডের নির্দেশ দিল বনগাঁ আদালত: দেখুন ভিডিও

উত্তম কুমারের মূর্তি উন্মোচন মুখ্যমন্ত্রীর ,’মহানায়ক’-এর প্রয়াণ দিবসে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর: দেখুন ভিডিও

deshersamay

Share article:

১৯৮০ সালের ২৪ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বাঙালির ‘মহানায়ক’ উত্তম কুমার। চার দশক পেরিয়ে আজও বাঙালির কাছে উত্তম কুমারের বিকল্প নেই। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা মহানায়ক উত্তমকুমার। বুধবার ২৪ জুলাই তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ কর্মসূচির আয়োজন করেছে পশ্চিমবঙ্গ সরকার। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হাতে কেওড়াতলা মহাশ্মশানে তাঁর আবক্ষমূর্তি ও একটি স্মারকফলক উন্মোচন করা হয়। পাশাপাশি কলকাতার একাধিক জায়গায় মহানায়ককে শ্রদ্ধা জানাতে বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। 

এদিন কেওড়াতলায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে দেখা গেল রূপা গাঙ্গুলি, রুদ্রনীল ঘোষ, ঋতুপর্ণা সেনগুপ্ত, শতদীপ সাহা ও উত্তমকুমারের নাতনি নবমিতা চ্যাটার্জি সহ আরও অনেককে। এদিন সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার আগে উপস্থিত সবাইকে সম্মান জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তৃতায় তিনি উল্লেখ করেন উত্তম কুমারের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্বর বড় আয়োজন করা হবে। মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, মহানায়ক উত্তমকুমারের নামে একটি আধুনিক ফিল্ম সেন্টার গড়ে তোলা হবে। পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী উত্তম মঞ্চের সংস্কার ও আধুনিকীকরণের কাজও হাতে নেবে রাজ্য সরকার।দেখুন ভিডিও

তিনি জানান, উত্তমকুমারের জন্মশতবর্ষ উপলক্ষে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। তার আগে নন্দন বা রবীন্দ্রসদনে একটি কমিটি তৈরি করে প্রস্তুতি সভা করা হবে বলেও জানান মুখ্যমন্ত্রী। এই চার দিনের অনুষ্ঠানে মহানায়কের জীবন, কর্ম এবং বাংলা চলচ্চিত্রে তাঁর অবদানকে তুলে ধরা হবে। মুখ্যমন্ত্রী বলেন, “আজ ফাইবারের মূর্তি উন্মোচন থেকে শুরু করে মহানায়কের স্মৃতিকে সম্মান জানাতে রাজ্য সরকার যে সমস্ত সিদ্ধান্ত নিয়েছে, তার সবই উত্তম কুমারের পরিবারের অনুমতি ও সম্মতি নিয়েই করা হবে।”

রাজ্য সরকারের এই উদ্যোগের মাধ্যমে বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা উত্তমকুমারের স্মৃতিকে আরও সংরক্ষণ ও আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্য নেওয়া হয়েছে। এদিন শুভেন্দু অধিকারী ‘মহানায়ক’-এর ভবানীপুরের বাড়িতেও যান শ্রদ্ধা নিবেদনে।

উত্তমকুমারকে শ্রদ্ধাজ্ঞাপন করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কী কী ঘোষণা করেন ?

মহানায়কের আবির্ভাব দিবস উদযাপন হবে
৩ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর মহানায়কের জন্মশতবর্ষ পালন
প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হবে
মহানায়কের নামাঙ্কিত ফিল্ম সেন্টার তৈরির সিদ্ধান্ত
কলকাতা পৌরসভা পরিচালিত উত্তম মঞ্চ সংস্কার ও আধুনিকীকরণের দায়িত্ব আমরা নিয়েছি
নন্দনে বা রবীন্দ্র সদনে বড় মাপের সভা করব। সেখানে মহানায়কের শতবর্ষ পালনের জন্য একটি প্রস্তুতি কমিটি হবে। সেই কমিটির পরামর্শ মেনে আমরা এগোব। পরিবারের অনুমতি নিয়েই কাজ করব।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন