Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

উপত্যকায় ফের জঙ্গিহানায় নিহত অমরনাথ যাত্রার নিরাপত্তায় নিযুক্ত পুলিশকর্মী, দায় স্বীকার লস্কর-ই তৈবার ছায়া সংগঠনের

deshersamay

Share article:

ফের জঙ্গিহানা কাশ্মীরের অনন্তনাগে। বুধবার সকালে জম্মু-কাশ্মীরের অনন্তনাগের লালচক এলাকায় একদল জঙ্গি পুলিশের একটি দলের উপরে গুলি চালায় বলে জানা গিয়েছে। অনন্তনাগের লালচক এলাকাতে বুধবার দুপুর ১২:৩০ নাগাদ এই ঘটনা ঘটেছে। জানা গিয়েছে, আশিক হুসেন কুরেশি নামে বছর ৩৫-এর এক পুলিশকর্মী এই ঘটনায় নিহত হয়েছেন। সূত্রের খবর, আশিক অমরনাথা যাত্রার নিরাপত্তায় নিযুক্ত ছিলেন। লস্কর-ই-তৈবার ছায়া সংগঠন The Resistance Form (TRF) এই হামলার দায় স্বীকার করেছে। প্রসঙ্গত, এই সংগঠনই ২০২৫-এর এপ্রিল মাসে পহেলগামে হামলা চালিয়েছিল।

এখন অমরনাথ যাত্রার সিজ়ন চলছে। তীর্থযাত্রীদের নিরাপত্তার বজায় রাখতে কাশ্মীরের রাস্তায় বহু পুলিশকর্মী এবং সেনা বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে। বুধবার সকাল থেকে সেই মতোই রাস্তায় টহল দিচ্ছিলেন পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা। বুধবার দুপুরে লালচকের রাস্তায় টহল দেওয়ার সময়ে হঠাৎ গুলির শব্দ শুনতে পান কর্তব্যরত পুলিশ ও সেনাবাহিনীর কর্মীরা। এরপরেই অতর্কিতে হামলা করা হয় তাঁদের উপরে।

জঙ্গিদের গুলি এসে লাগে কর্তব্যরত হেড কনস্টেবল আশিক হুসেনের গায়ে। গুরুতর আহত অবস্থায় পুলিশকর্মীকে অনন্তনাগের গভর্নমেন্ট মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেছেন। জানা গিয়েছে, আশিক কাশ্মীরের বাডগাম জেলার বাসিন্দা।

হামলার পরে গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়। জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি শুরু করেছে পুলিশ এবং সেনার বিশাল বাহিনী। নিরাপত্তার জন্য ওই এলাকায় পুলিশ এবং সেনা মোতায়েন করা হয়েছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই রেল পুলিশ জম্মু স্টেশন থেকে জঙ্গি সন্দেহে ৮ জনকে আটক করেছিল। তার আগে জঙ্গি কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আরও এক ব্যক্তিকে নুনওয়ান বেস ক্যাম্প থেকে গ্রেপ্তার করা হয়েছিল। বুধবারের ঘটনার সঙ্গে এঁদের কোনও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

গত সপ্তাহে জম্মু স্টেশন থেকে ৮ জন এবং তার আগে নুনওয়ান বেস ক্যাম্প থেকে ১ জনকে জঙ্গি সন্দেহে আটক করা হয়েছিল। বুধবারের এই হামলার সঙ্গে তাদের কোনও যোগ রয়েছে কি না, তা প্রশাসন খতিয়ে দেখছে।

Advertisement
Tags: দেশ

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন