প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Trishul Attack: ত্রিশূল দিয়ে যুবকের গলা এফোঁড়-ওফোঁড় করার অভিযোগে গ্রেফতার দুই ছাত্র

deshersamay

Share article:

দেশের সময়, নদিয়া: যুবকের গলায় ত্রিশূল () ঢুকিয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল দুজনকে। ধৃতদের সোমবার কল্যাণী আদালতে (Kalyani Court) পেশ করা হয়। ত্রিশূলে জখম যুবক ভাস্কর রাম কলকাতার এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন। জটিল অপারেশনের পর পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।

পুলিশসূত্রে জানা গেছে, রবিবার রাতে গয়েশপুর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের আনন্দপল্লী এলাকায় তিন বন্ধুর মধ্যে বচসা বাঁধে। সেই সময়ই আচমকা ভাস্করের গলায় ত্রিশূল ঢুকিয়ে এফোঁড়-ওফোঁড় করে দেওয়া হয় বলে অভিযোগ। ভাস্করের আর্তনাদ শুনে এলাকার মানুষ ছুটে আসেন। ত্রিশূলবিদ্ধ অবস্থায় তাঁকে কল্যাণী জেএনএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু জেএনএম হাসপাতালে ত্রিশূল বার করতে না পারায় রাতে ওই অবস্থাতেই কলকাতায় নিয়ে আসা হয় তাঁকে।

এনআরএস হাসপাতালের ডাক্তাররা রোগীর প্রাণ বাঁচাতে রাতেই জরুরি অপারেশন করেন। এখন আর তাঁর প্রাণ সংশয় নেই বলে জানিয়েছেন এনআরএস হাসপাতালের চিকিৎসকেরা ৷

ঘটনার পরেই ভাস্করের পরিবারের তরফে দুই বন্ধুর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়। তারই ভিত্তিতে রবিবার গভীর রাতে ভাস্করের দুই বন্ধু বিক্রম সরকার ও জয় বণিককে গ্রেফতার করে কল্যাণী থানার গয়েশপুর ফাঁড়ির পুলিশ। পুরনো শত্রুতার জেরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধৃতরা হরিণঘাটা কলেজের ছাত্র বলে জানা গিয়েছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন