Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

TMC 21July Rallyনাগরিকত্বের নামে মতুয়াদের থেকে টাকা নিচ্ছেন শান্তনু ঠাকুর: মমতাবালা

deshersamay

Share article:
হীয়া রায় , দেশের সময়

কলকাতা : ২১ জুলাইয়ের মঞ্চ থেকে বড়সড় অভিযোগ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ ও মতুয়া সম্প্রদায়ের অন্যতম মুখ মমতাবালা ঠাকুর ।

তাঁর অভিযোগ, কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা শান্তনু ঠাকুর  মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে টাকা নিচ্ছেন। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে মতুয়াদের মধ্যে বিভাজনের রাজনীতি করারও অভিযোগ আনেন তিনি।

মমতাবালার কথায়, “নাগরিকত্বের নামে টাকা নিচ্ছে বিজেপি। শান্তনু ঠাকুর মতুয়াদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন। আমরা বরাবর মতুয়াদের পাশে থেকেছি, পাশে থাকব।’’

তাঁর অভিযোগ, এনআরসি ও সিএএ-র নাম করে বিজেপি সরকার শুধু বিভ্রান্তি ছড়িয়েছে। বাস্তবে নাগরিকত্ব নয়, মতুয়াদের ভোটকে হাতিয়ার করতেই বারবার নাগরিকত্বের প্রতিশ্রুতি দিচ্ছে বিজেপি।
তিনি আরও বলেন, “দিদি আমাদের অধিকার ফিরিয়ে দিয়েছেন। বিজেপি কেবল প্রতিশ্রুতি দিয়েছে, কার্যক্ষেত্রে কিছুই করেনি। শান্তনু ঠাকুর নিজেই আজ মতুয়াদের মধ্যে ফাটল ধরিয়েছেন।’’

প্রসঙ্গত, আগামী বিধানসভা নির্বাচনের আগে মতুয়া ভোটকে ঘিরে ফের চড়ছে রাজনৈতিক উত্তাপ। তৃণমূল বনাম বিজেপি, দুই পক্ষই মতুয়া সমর্থন টানতে মরিয়া। এর মাঝে ভোট বছরের আগে ২১ জুলাইয়ের শহিদ মঞ্চ থেকে মমতাবালার এই মন্তব্যে নতুন করে শোরগোল তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। শান্তনু ঠাকুর এই অভিযোগ কীভাবে খণ্ডন করেন বা পাল্টা কী বলেন, এখন সেটাই দেখার।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন