প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

TMC : গোবরডাঙায় তৃণমূলের অঞ্চল সভাপতিকে এলোপাথাড়ি কোপ! অভিযুক্ত ভাইপো পলাতক

deshersamay

Share article:

দেশের সময়ওয়েবডেস্কঃ গোবরডাঙার বেড়গুম-২ নম্বর পঞ্চায়েতের তৃণমূলের অঞ্চল সভাপতি কল্যাণ দত্তের উপর হামলার ঘটনা ঘটল বৃহস্পতিবার সকালে। ধারালো অস্ত্র দিয়ে মাথায় ও ঘাড়ে আঘাত করা হয় তাঁকে। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসাধীন।

ঘটনার প্রতিবাদে এদিন সকাল আটটা থেকেই হাবড়া-বসিরহাট রোডের প্রতাপনগর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কর্মীরা। ঘটনাস্থলে পৌঁছেছে গোবরডাঙা থানার পুলিশ। জানা গেছে, অভিযুক্ত যুবকের নাম জয়দীপ দত্ত। সে আক্রান্ত অঞ্চল সভাপতি কল্যাণ দত্তর ভাইপো! দীর্ঘদিন ধরেই তাদের পারিবারিক ও জায়গা-জমি সংক্রান্ত বিবাদ চলছিল বলে এলাকাবাসীরা জানিয়েছেন।

বেআইনি ভাবে পুকুর ভরাটের প্রতিবাদ করায় হামলার অভিযোগ। হামলাকারী বিজেপি কর্মী, অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকের। অভিযুক্ত জয়দীপ দত্ত পলাতক। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

ঘটনাস্থলে গিয়ে হাবরা ১ নম্বর পঞ্চায়েত সভাপতি অজিত সাহা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। পুলিশ ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতারের আশ্বাস দিলে তারপর অবরোধ ওঠে। গাইঘাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন