Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

TMCবাজি ফাটিয়ে সবুজ আবির মেখে উচ্ছাস কর্মীদের, বরণ করে নিলেন বনগাঁর ছয়ঘড়িয়া পঞ্চায়েতের নতুন প্রধানকে : দেখুন ভিডিও

deshersamay

Share article:

বনগাঁ :শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হঠাৎই পঞ্চায়েত প্রধানের পদত্যাগ ঘিরে বনগাঁর রাজনৈতিক মহলে শুরু হয়েছিল বিতর্ক। অবশেষে উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁ ব্লকের ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা দাস ঘোষ পদত্যাগের পর এদিন নতুন প্রধান পদের শপথ নিলেন সবিতা সরকার।

বুধবার দুপুরে ছয়ঘড়িয়া পঞ্চায়েত এলাকায় দেখা গেল অকাল হলি। আর সবুজ আবির মেখে তৃণমূল কর্মী সমর্থকদের উচ্ছ্বাস , সঙ্গে বাজি ফাটিয়ে আনন্দের মধ্যে দিয়েই নতুন প্রধানকে বরণ করে নেওয়ার দৃশ্য ।

প্রাক্তন প্রধানের পদত্যাগের পর বেশ কিছু সময় ধরেই এলাকার পরিষেবা ব্যাহত হচ্ছিল সেই জায়গায় দাঁড়িয়ে দলের তরফে আস্তা রাখা হল নতুন প্রধান সবিতা সরকারের উপরই। এদিন দায়িত্ব নিয়েই নতুন প্রধান জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা জনমুখী প্রকল্প এলাকার প্রতিটি প্রান্তে পৌঁছে দেওয়াই হবে তার মূল কাজ। দেখুন ভিডিও

পঞ্চায়েত সদস্যদের সহমতেই নতুন প্রধান নির্বাচিত হয়েছেন। সবিতা সরকার এলাকার প্রায় ৪২৬ টি গোষ্ঠীর সভানেত্রী তিনি। মানুষের সঙ্গে চলার ও মানুষকে পরিষেবা দেওয়ার বিশেষ গুণ রয়েছে সবিতার মধ্যে বলেও জানান শাসকদলের স্থানীয় নেতৃত্বরা। এখন দেখার নতুন প্রধান দায়িত্ব নিয়ে কতটা উন্নয়ন করে সীমান্তবর্তী এই পঞ্চায়েতের।

Advertisement
Tags: News

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন