তিন দিনের সফরে ভারতে রুশ প্রেসিডেন্ট পুতিন,মোদীর সঙ্গে বৈঠকে কী নিয়ে আলোচনা? নজরে S-400 থেকে তেল সরবরাহ
deshersamay

ব্রিক্স সম্মেলনে যোগ দিতে তিন দিনের সফরে ভারতে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শুক্রবার ভোর ৪টে নাগাদ দিল্লির পালাম বায়ুসেনা ঘাঁটিতে অবতরণ করে পুতিনের বিমান। সেখানে রুশ প্রেসিডেন্ট এবং তাঁর সঙ্গে আসা প্রতিনিধিদলকে স্বাগত জানান বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ।

আজ বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাঁর। আমেরিকার নিষেধাজ্ঞার আবহে
তাৎপূর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্কে বিশেষজ্ঞদের একাংশ।

শনিবার থেকে নয়াদিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে অষ্টাদশতম ব্রিক্স সম্মেলন। চলবে রবিবার পর্যন্ত। পুতিন ছাড়াও এই সম্মেলনে যোগ দিচ্ছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামফোসা, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ান-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানেরা।

২০২২-এ ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পরে প্রথম বার রাশিয়ার বাইরে কোনও দেশে ব্রিকস সম্মেলনে যোগ দিলেন পুতিন। এ দিন তাঁকে বিমানবন্দরে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী কীর্তি বর্ধন সিং।
গত ৩১ অগস্ট কিরঘিজ়স্তানে SCO সামিটের ফাঁকে পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন মোদী। সেই সময়ে ইউক্রেন সংঘাত অবিলম্বে বন্ধের করার পক্ষে সওয়াল করেছিলেন তিনি। পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্টকে ব্রিকসে যোগ দেওয়ার আমন্ত্রণও জানিয়েছিলেন। সেই আমন্ত্রণ গ্রহণ করেই তিন দিনের ভারত সফরে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট।

শুক্রবার বিকেল সাড়ে তিনটেয় পুতিনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসবেন মোদী। সেখানে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি ও প্রতিরক্ষা ক্ষেত্র নিয়ে আলোচনা হতে পারে বলে অনুমান করা হচ্ছে। ব্রহ্মোস মিসাইলের আপডেট থেকে শুরু করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 ইউনিট ডেলিভারির বিষয়গুলির উপরে জোর দেওয়ার সম্ভাবনা রয়েছে। ভারতকে ফিফথ জেনারেশনের Su-57 যুদ্ধবিমান কেনার প্রস্তাব দিয়েছে রাশিয়া। সেই নিয়ে আলোচনা চূড়ান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।

পশ্চিম এশিয়ার সঙ্কটে জ্বালানি তেল নিয়ে টানাপড়েন চলছে। রাশিয়া থেকে তেল কেনা অবশ্য বন্ধ করেনি নয়াদিল্লি। আমেরিকার চোখ রাঙানি উপেক্ষা করেই আমদানি চলছে বলে সূত্রের খবর। এই আবহে দুই রাষ্ট্রনেতার আলোচনায় তেল সরবরাহ এবং ভারতে নতুন অসামরিক পরমাণু চুল্লি তৈরিতে রাশিয়ার সহযোগিতাও বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।

উল্লেখ্য, এদিন ব্রিকস বিজ়নেস ফোরামে বক্তব্য রাখার কথা রয়েছে পুতিনের। মোদীর সঙ্গে INNOPROM প্রদর্শনী পরিদর্শনও করবেন তিনি। এছাড়াও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম-সহ একাধিক নেতার সঙ্গে পৃথক বৈঠকও করতে পারে পুতিন।
