প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

তীব্র গরম থেকে মুক্তি মিলবে?জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস!মঙ্গলে হলুদ সতর্কতা কলকাতায়

deshersamay

Share article:

বর্ষাকালেও তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা বঙ্গবাসীর। তবে ভাদ্রের ভ্যাপসা গরমে অস্বস্তি বাড়লেও স্বস্তির খবর শোনাচ্ছে আবহাওয়া দফতর । আজ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও সম্ভাবনা  রয়েছে। সঙ্গে বজ্রবিদ্যুৎ ও দমকা হাওয়ার সতর্কতা থাকছে। কলকাতাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টির সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় অস্বস্তি পুরোপুরি কাটবে না। বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে বলে পূর্বাভাস।

আর্দ্রতাজনিত অস্বস্তিকর আবহাওয়ায় বৃষ্টির মুখের দিকে চেয়ে সকলেই। এবার তাদের জন্যই সুখবর দিল হাওয়া অফিস।

তবে হাওয়া অফিসের লেটেস্ট বুলেটিন অনুযায়ী, বুধবার পর্যন্ত চলবে বৃষ্টি। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় চলবে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি।

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে উত্তরবঙ্গেরও কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা শহরে আজ দফায় দফায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, বুধবার পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।

মঙ্গলবার হুগলি, উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে এবং আগামী বুধবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা এবং কলকাতা-সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পূর্ব বর্ধমান, হুগলি ও হাওড়া জেলার দু’এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়াও বইতে পারে।

উত্তরবঙ্গের ক্ষেত্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টির এবং দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা।

মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস। আকাশ মূলত মেঘলা থাকবে। সঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন