Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Theatre: শপ্তক সংস্থার উদ্যোগে নাট্য প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গাঁড়াপোতা বর্ণপরিচয় অডিটোরিয়ামে : দেখুন ভিডিও

deshersamay

Share article:

অর্পিতা বনিক দেশের সময় , বনগাঁ : উত্তর ২৪ পরগনার গাঁড়াপোতা শপ্তক ২৫ বছর ধরে নাট্যমেলা আয়োজনের পাশাপাশি ৯ বছর ধরে আন্তঃ বিদ্যালয় নাট্য উৎসবের আয়োজন করে চলেছে। এবিষয়ে কি বলছেন শপ্তক-এর সম্পাদক ও সদস্যরা ৷ দেখুন ভিডিও

১৪ জানুয়ারী গাঁড়াপোতা বর্ণপরিচয় অডিটোরিয়ামে আন্তঃ বিদ্যালয় নাট্য উৎসব অনুষ্ঠিত হয়, মোট পাঁচটি বিদ্যালয় এই উৎসবে অংশ গ্রহণ করেছিল ।বিচারক হিসেবে ছিলেন দীপ্তরুপ দাস,নন্দিনী বিশ্বাস, তন্ময় মাজি৷ উপস্থিত ছিলেন একাধিক যাত্রাশিল্পী থেকে প্রাক্তন শিক্ষক, মাইমশিল্পী, বিভিন্ন থিয়েটার অভিনেতা , অভিনেত্রী ও নাট্ট পরিচালক ।

প্রতিযোগিতায় প্রথম , দ্বিতীয় ও তৃতীয় স্থান দখল করে যথাক্রমে  কালুপুর পাঁচপোতা উচ্চবিদ্যালয় , কুমুদিনী উচ্চ বালিকা বিদ্যালয় ও চাঁদপাড়া বাণী বিদ্যাবিথী। এ ছাড়াও ছিল,শ্রেষ্ঠ প্রযোজনা পুরস্কার, অভিনেতা- অভিনেত্রী এবং শ্রেষ্ঠ আবহ শিল্পীর পুরস্কার। এই নাট্ট উৎসবকে ঘিরে বিদ্যালয় গুলির উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ৷

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন