প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

The end of the year:২০২২- বিদায় বেলায়…

deshersamay

Share article:

রবীন্দ্রনাথ বলেছেন,বছরের পয়লা দিন বলে কিছু হয় না। বছরের প্রত্যেক দিনই নতুন। কেবল নতুন সাজ, পোশাকে নিজেকে রঙিন করে নয়, আমাদের চিরপুরাতন মনকে নতুন করতে হবে।

আত্মবিশ্বাস নামক বর্ম পরিধান করতে হবে। মন যে যুগ যুগান্তরের কুসংস্কার বহন করে চলেছে…তাই তিনি বলেছেন,মানুষই পৃথিবীর সবচেয়ে পুরাতন।

বছরের শেষ সূর্যাস্ত , শীতের শান্ত ইছামতি জলে নেই কোন ঢেউ , চোখের সামনে সূর্য পশ্চিমাকাশে অস্ত গেল , চরাচরে অন্ধকার ঘনিয়ে মহাকালের গহীনে হারাচ্ছে একটি পূর্ণ বছর। বিদায় ২০২২।

আকাশের রক্তিম রঙে ইছামতির জল রক্তিম হয়ে উঠেছে। ঝিলিমিলি ঢেউ খেলানো সোনার জলে নৌকা ভেসে চলার দৃশ্য, অপূর্ব!

অতলান্ত আদি অন্তহীন জলও নিথর বিদায় বেদনায় ; একটিই সুর “যেতে নাহি দিব” ~~ ” তবু হায় যেতে দিতে হয়” (রবীন্দ্রনাথ )৷

অসীমের আহ্বানে তাকে যে ছুটতে হবে ! সে শুনতে পাচ্ছে ‘চরৈবতি’ ; ‘চরৈবতি’ জীর্ণ, কুসংস্কার, গ্লানি, অমানবিকতা সমস্ত বিদায় নিক।

নতুন বছরের প্রথম ভোরের আলোর আবহে পুরাতনকে ফেলে চির নতুনের সবুজ স্বপ্ন ও সম্ভাবনায় সঞ্জীবিত হোক প্রতিটি মানুষ…। নতুন বছরের আন্তরিক শুভকামনা সকলের প্রতি… সুস্বাগতম ২০২৩।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন