প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

ঠাকুর হতে আসিনি,,, আমি মতুয়াদের আশীর্বাদ নিতে এসেছি ,  অশোক

deshersamay

Share article:

‘মতুয়া উদ্বাস্তুদের থেকে আশীর্বাদ নিতে এসেছি। ঠাকুর হতে আসিনি…’ বাগদার হেলেঞ্চাতে সম্বর্ধনা সভায় বললেন রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনীয়া। মতুয়া ভক্তদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলেন দুপুরের খাবার।

উত্তর ২৪ পরগনার বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অশোক কীর্তনিয়া বাগদার হেলেঞ্চা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সাধু , গোঁসাইদের  সম্বর্ধনা অনুষ্ঠানে আসেন। সেখান থেকে তিনি বলেন, “ আমি মতুয়া উদ্বাস্তুদের থেকে আশীর্বাদ নিতে এসেছি। আমি ঠাকুর হতে আসিনি।

” শিক্ষা আন্দোলনে গুরুচাঁদ ঠাকুরের অবদানের কথা তুলে ধরে মতুয়া উদ্বাস্তু সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এক পরিকল্পনার কথাও ঘোষণা করেন।

মতুয়া উদ্বাস্তুদের আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসার বানানোর জন্য এলাকায় এলাকায় ট্রেনিং সেন্টার করবার জন্য আহ্বান করেছেন। তিনি বলেন, “আপনাদের ছেলে-মেয়েদের WBCS তৈরি করতে হবে, ইঞ্জিনিয়ার, ডাক্তার তৈরি করতে হবে তবে হরিদাস ও গুরুচাঁদ ঠাকুরের স্বপ্নপূরণ হবে।” আগামী দিনে রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তে এমন ধরনের ট্রেনিং সেন্টার করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী । পাশাপাশি আজকের এই অনুষ্ঠানে যে সমস্ত বিজেপি কর্মীরা আসেননি, তাঁদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমি বিজেপির মন্ত্রী, তৃণমূল কংগ্রেসের মন্ত্রী নই।” অনুষ্ঠান শেষে ভক্তদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিম ভাত খেলেন স্বয়ং মন্ত্রী।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন