প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘যাঁদের বিরুদ্ধে লড়াই, সেই বামেরাই বন্ধু মমতার’, সিপিআইএম-এর সঙ্গে হাত মেলাতেই কটাক্ষ শুভেন্দুর •‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা

Suvendu Adhikari: ‌ ১২ ডিসেম্বর তো কেটে গেল?ধামাকার কী হল? নয়া তারিখ জানালেন শুভেন্দু

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ ১২ ডিসেম্বর কোন ধামাকা হল না!‌ ১২, ১৪ ও ২১ ডিসেম্বর বড় কিছু হবে জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

কিন্তু ১২ ডিসেম্বর তো বড় কোনও ধামাকা হলই না। বরং নতুন তারিখ জানালেন শুভেন্দু। বললেন, ১৩ জানুয়ারির মধ্যে বড় ডাকাত ধরা পড়বে। এই তারিখটা আর ১৪ ফেব্রুয়ারি হবে না।  ১২ ডিসেম্বর কিছু একটা হবে– এই ইঙ্গিত দিয়েছিলেন নন্দীগ্রামের বিধায়ক।

তাই সোমবার সকাল থেকেই তাঁর কার্যকলাপের দিকে নজর ছিল সবার। মনে করা হচ্ছিল, সন্ধেয় হাজরা মোড়ের সভা থেকে ‘বিস্ফোরণ’ ঘটাতে চলেছেন শুভেন্দু। চমক দিয়ে সভার আগেই নিজাম প্যালেসে যান শুভেন্দু। কিন্তু দুর্নীতি সংক্রান্ত কোনও তথ্য তুলে ধরা তো দূর, বরং হাজরার সভামঞ্চে দাঁড়িয়ে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষকেই খোঁচা দিলেন শুভেন্দু।

তিনি বলেন, ‘‌রোজ মর্নিং ওয়াকে গিয়ে মিডিয়াকে যা খুশি বলি না, যা বলি ভেবে বলি।’‌ মঞ্চে এদিন শুভেন্দু বলেছেন, ‘‌তিনটি তারিখের কথা বলেছি। কিন্তু তৃণমূলের চোরদের নিয়ে সরকার গড়ব বলিনি। বিচারব্যবস্থা নিয়ে কিছু বলব না। তবে ১৩ জানুয়ারির মধ্যে রাজ্যের সবচেয়ে বড় ডাকাত ধরা পড়বে। এই তারিখটা আর ১৪ ফেব্রুয়ারি হবে না।’‌ যা শুনে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বললেন, ‘‌১২ ডিসেম্বর তো কেটে গেল? কী হল?’‌ 

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন