Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Summer Vacation: পড়ুয়াদের তাপপ্রবাহ থেকে বাঁচাতে সিদ্ধান্ত, ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রচণ্ড তাপপ্রবাহের কারণে গ্রীষ্মের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বুধবার নবান্নে সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী শিক্ষাসচিব মণীশ জৈনকে উদ্দেশ করে বলেন, ২ মে থেকে গরমের ছুটি ঘোষণা করে দেওয়া হোক।
মুখ্যমন্ত্রীকে এদিন বৈঠক চলাকালীন শিক্ষা সচিবকে আরও বলেন, “আমি কতগুলো জায়গা থেকে খবর পাচ্ছি যে এই গরমে বাচ্চারা বাইরে গিয়ে টিফিন খাচ্ছে। কারও কারও নাক থেকে রক্ত পর্যন্ত পড়ছে। এই গরমটা তারা সহ্য করতে পারছে না। কষ্ট পাচ্ছে”।

এর পরই মুখ্যমন্ত্রী মণীশকে বলেন, “আমি তাই তোমাদের বলব যদি কোনও অসুবিধা না থাকে তা হলে ২ মে থেকে গরমের ছুটি দিয়ে দাও। প্রাইভেট স্কুলগুলোকেও বলো। আর ১৫ জুন বা ১৬ জুন কবে গরমের ছুটি শেষ হবে সেটা দেখে নাও। কারণ বাচ্চারা সত্যিই কষ্ট পাচ্ছে”। মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, শুধু স্কুল নয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়েও ২ তারিখ থেকে গরমের ছুটি শুরু হয়ে যাবে।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন