প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
জন্মাষ্টমী তিথিতে বনগাঁর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে দেবী দুর্গার কাঠাম পূজোর শুরু: দেখুন ভিডিও বনগাঁর স্বাদমোতী হোটেলে মিলল পচা মাংস ও মেয়াদ উত্তীর্ণ আলু , মিলেছে পোকা-মাকড়! বারবার অভিযানেও বদলাচ্ছে না অস্বাস্থ্যকর ছবি ৪ হাজার টাকার ইলিশ নিয়ে পগারপার মহিলা , মধ্যমগ্রাম মাছের বাজারের এমন কাণ্ডে হতবাক স্থানীয় ব্যবসায়ীরাও মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে বাঙালির আবেগ উস্কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোর পরই পুরভোট! আপনার এলাকা কি তালিকায় আছে? আগামিকাল জেলাশাসকদের নিয়ে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন, প্রস্তুতি তুঙ্গে

Suicide :বিয়ের অনুষ্ঠানে ঝগড়া, বিষ খেলেন বর-কনে

deshersamay

Share article:

দেশের সময়: বিয়ের অনুষ্ঠান চলাকালীন বর-কনের মধ্যে তুমুল ঝগড়া। আর এরই জেরে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলেন দু’জনেই। তড়িঘড়ি তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বরকে বাঁচানো সম্ভব হয়নি। মৃত্যুর সঙ্গে লড়াই করছেন কনে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের ইন্দোর শহরে। ঘটনায় বর ও কনের পরিবারের পাশাপাশি বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিতদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। তবে কী কারণে বর ও কনের মধ্যে ঝগড়া হয়, তা অবশ্য জানা যায়নি। পুলিশ অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।

তদন্তকারী এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ইন্দোরের কানাদিয়া এলাকায় আর্য সমাজ মন্দিরে ওই বিয়ের অনুষ্ঠান চলছিল। সেখানেই কিছু একটা বিষয় নিয়ে বর ও কনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। দুই পরিবারের তরফেই সেই ঝগড়া মেটানোর চেষ্টা করা হয়। মিটেও যায়। এর কিছুক্ষণ পরই খবর আসে, বর বিষ খেয়েছে। খবর চাউর হতেই বিয়েবাড়িতে তুমুল হইচই শুরু হয়ে যায়। খবর পৌঁছয় কনের কাছেও। এরপর তিনিও বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। দু’জনকেই তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা বরকে মৃত বলে ঘোষণা করেন। ২০ বছরের কনেকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে। তাঁর অবস্থা সঙ্কটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন