Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Student Raped by Teacher : স্কুলের ভিতরেই সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে বনগাঁয় গ্রেফতার শিক্ষক

deshersamay

Share article:

দেশের সময় : বনগাঁয় সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠল তারই স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে। কিশোরীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বনগাঁ শহরের একটি স্কুলের ওই শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

ছাত্রীর পরিবারের অভিযোগ, স্কুলের ভিতরেই কিশোরীকে ধর্ষণ করেছেন ওই শিক্ষক। বুধবার ওই শিক্ষককে বনগাঁ আদালতে হাজির করানো হয়। বিচারক তাঁকে পাঁচ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরীর পরিবার মঙ্গলবার রাতেই বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে। সেখানে বলা হয়, ওই শিক্ষক ছাত্রীকে ধর্ষণ করেছেন। তবে পরিবার যে দাবি করছে, স্কুলের মধ্যেই ধর্ষণের ঘটনা ঘটেছে, তা নিয়ে যদিও পুলিশ কোনও মন্তব্য করেনি।

কিশোরী ওই শিক্ষকের স্কুলেই সপ্তম শ্রেণিতে পড়াশোনা করে। তার বাড়ি বনগাঁ স্টেশনের কাছেই। ওই শিক্ষকের বাড়িও বনগাঁ শহরে। তবে এই ঘটনা নিয়ে ওই স্কুল কর্তৃপক্ষ কোনও মন্তব্য করতে চায়নি ।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন