প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর

deshersamay

Share article:

চোরবাগানে ঠাকুর দেখতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবার পিছু ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। শনিবার মধ্যরাতে কলকাতা মেডিক্যাল কলেজে বসেই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । পাশাপাশি, নিরাপত্তার ফাঁকের কথা উল্লেখ করে এও জানিয়ে দিলেন, কলকাতা হাইকোর্টের বর্তমান কোনও বিচারপতির তত্ত্বাবধানে যাতে গোটা ঘটনার তদন্ত হয়, সে বিষয়ে রবিবারই পদক্ষেপ করবে রাজ্য সরকার।

শুভেন্দু বলেন, “ঈশ্বর এই ক্ষমতা দেয়নি যে মৃতদের ফিরিয়ে দিতে পারব। তবে পরিবারগুলোর জন্য ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। একজনকে সরকারি চাকরি দেওয়া হবে। আহতরা যে হাসপাতালে চিকিৎসা করাতে চান, সেখানেই করাতে পারবেন। খরচ বহন করবে রাজ্য সরকার। আহতদের পাঁচ লক্ষ টাকা করে দেওয়া হবে।”

মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন, ইতিমধ্যেই সরকারের হাতে ঘটনার সময়কার সিসিটিভি ফুটেজ এসেছে। ভিড় নিয়ন্ত্রণে ব্যর্থ পুলিশ থেকে শুরু করে পুজো কমিটির লোক বা স্বেচ্ছাসেবক– ফুটেজে যাঁদের দেখা যাচ্ছে, তাঁদের বিরুদ্ধেই ব্যবস্থা হবে। কাউকে ছাড়া হবে না।

শনিবার মধ্যরাতে মুখমন্ত্রী জানিয়েছেন, মৃতের সংখ্যা ১৮। জখম ২৫ জন। তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। শুভেন্দু বলেন, “কালকেই আমরা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখব, তিনি যাতে একজন বর্তমান বিচারপতিকে নিয়োগ করেন। তাঁর তদারকিতেই বিশেষ তদন্তকারী দল গোটা ঘটনা খতিয়ে দেখবে।”

চোরবাগানের ঘটনায় প্রশাসনিক গাফিলতি-সহ নানাবিধ অভিযোগ নিয়ে বিজেপি তথা রাজ্য সরকারের বিরুদ্ধে সরব হয়েছে কালীঘাট তৃণমূল। সে ব্যাপারেও বার্তা দিয়েছেন শুভেন্দু। তিনি গত বছর বৃষ্টির সময় বিদুৎপৃষ্ট হয়ে ১৩ জনের মৃত্যু এবং উত্তরবঙ্গের হড়পা বিপর্যয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, গোটা মন্ত্রিসভা এবং প্রশাসন মেডিক্যাল কলেজে উপস্থিত। এও জানান, প্রাথমিক অনুমান বৃষ্টি এবং প্যান্ডেলের ভিতরে কম আলো এই বিপর্যয়ের অন্যতম কারণ।

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন