Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Sourav Ganguly Covid Positive: করোনায় আক্রান্ত মহারাজ ! ভর্তি হাসপাতালে, নেগেটিভ ডোনা-সানা

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। আপাতত দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে নিভৃতবাসে রয়েছেন তিনি। সোমবার সকালেই প্রাথমিক পরীক্ষায় সৌরভের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। তার পরে তাঁর দ্বিতীয় পরীক্ষা করানো হয়। তাতেও রিপোর্ট পজিটিভ আসে বলে বেসরকারি হাসপাতাল সূত্রের খবর। তবে সৌরভ অসুস্থ হলেও তাঁর স্ত্রী ডোনা এবং কন্যা সানাক করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে সৌরভের ভাইরাল লোড ৯.৫।

চিকিৎসকরা জানিয়েছেন, বিসিসিআই প্রেসিডেন্টের অবস্থা স্থিতিশীল ৷ ওমিক্রন পরীক্ষার জন্যও নমুনা পাঠানো হয়েছে ৷

গতকাল, সোমবার রাত সাড়ে ১১টায় সৌরভ গঙ্গোপাধ্যায় ভর্তি হন উডল্যান্ডস হাসপাতালে। আপাতত ৩২৯ নম্বর আইসোলেশন কেবিনে রাখা হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়কে। জিনোম সিকোয়েন্সের জন্যে নমুনা পাঠানো হয়েছে। চিকিৎসক সপ্তর্ষি বসু এবং চিকিৎসক সৌতিক পান্ডার তত্ত্বাবধানে চলছে চিকিৎসা। সৌরভের পরিবারে অন্য কারোর এখনও কোনও উপসর্গ পাওয়া যায়নি ৷

জানা গিয়েছে, সোমবার সকালে অসুস্থ বোধ করায় সৌরভের টেলিভিশন শোয়ের শ্যুটিং বাতিল করা হয়। তার আগে অবশ্য বেশ কয়েকটি বিজ্ঞাপনের শ্যুটিংও করেন তিনি ৷ টি২০ বিশ্বকাপ থেকে শুরু করে আইপিএল, বেশ কয়েকটি টুর্নামেন্টের জন্য গত কয়েক মাসে বেশ কয়েকবার বিদেশযাত্রাও করেছিলেন তিনি ৷ সম্প্রতি মুম্বই গিয়েছিলেন বিসিসিআই প্রেসিডেন্ট ৷ সেটাই শেষ সফর তাঁর ৷ মুম্বই গিয়েই করোনায় আক্রান্ত হলেন কী না, তা অবশ্য স্পষ্ট নয় ৷ সৌরভের অবস্থা এখন স্থিতিশীল ৷ তিনি নিজেও যত দ্রুত সম্ভব বাড়ি যেতে চান ৷

ভাবে এবং কোথা থেকে তিনি করোনায় আক্রান্ত হলেন, তা এখনও স্পষ্ট নয়। গত কিছুদিনে সৌরভ দেশ এবং বিদেশের কিছু শহরে সফরেও গিয়েছিলেন। সর্বশেষ সফরে গিয়েছিলেন মুম্বই। সেই সূত্রে তিনি করোনায় আক্রান্ত হয়েছেন কি না, তা-ও এখনও স্পষ্ট নয়। তবে করোনায় আক্রান্ত হলেও সৌরভ স্থিতিশীল রয়েছেন বলেই হাসপাতাল সূত্রের খবর।

প্রসঙ্গত, এই বছরের শুরুতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন সৌরভ। একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল তাঁকে। অ্যাঞ্জিয়োপ্লাস্টি করে স্টেন্ট বসাতে হয়েছিল। পাঁচ দিন হাসপাতালে থাকার পরে বাড়ি ফেরেন। এর পর ২৭ জানুয়ারি ফের বুকে ব্যথা অনুভব করেন সৌরভ। তখন আবার তাঁকে অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

দ্বিতীয় বার হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর দ্রুত সুস্থ হয়ে ওঠেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি। পুরোদমে কাজও শুরু করে দেন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দেখতে ইংল্যান্ড যান। আইপিএল-এর প্রথম পর্বে ভারতের বিভিন্ন মাঠে তিনি ছিলেন। দ্বিতীয় পর্বে দুবাইতেও যান একাধিক বার।


এর মাঝে সৌরভের দাদা স্নেহাশিসের কোভিড হয়। সেই সময় প্রায় এক সপ্তাহ বেহালার বাড়িতে নিভৃতবাসে ছিলেন সৌরভ। কোভিড পরীক্ষাও করান। সেই রিপোর্ট নেগেটিভ আসে। স্নেহাশিসকে হাসপাতালে ভর্তি করানো হয়। কিছু দিন হাসপাতালে থাকার পরে ছাড়া পান বাংলার ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি-র সচিব। তার আগে স্নেহাশিসের স্ত্রী এবং শ্বশুর-শাশুড়িরও কোভিড হয়েছিল।

সেপ্টেম্বরে সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায় কোভিড আক্রান্ত হন। তাঁকেও সেই সময় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। কিছু দিন থাকার পরে তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হয়। তবে কোভিডের প্রকোপ খানিকটা কমে যাওয়ার পর সৌরভ বিভিন্ন শ্যুটিংয়ের কাজ শুরু করেছিলেন।

করোনা পরীক্ষায় সৌরভ কোভিড পজিটিভ হওয়ার পর তাঁর অন্যান্য চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়। তাঁরা মত দেন হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করানোর। সেই মতো সোমবার রাতে সৌরভকে ওই হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Advertisement
Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন