প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•নন্দীগ্রামে গেরুয়া ঝড়! দুই কেন্দ্রেই অনেক এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কংগ্রেস, রেজিনগরে প্রধান বিরোধী কে? •কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট •‘রেকর্ড হবে নন্দীগ্রামে’, টোটোয় চড়ে ভোট দিয়ে এসে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু , রেজিনগরে গ্রেফতার হুমায়ুন, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের

Soumen Kar : আদুরে হাতে মাটি নিয়ে খেলা, স্বপ্ন দেখালেন সৌমেন: দেখুন ভিডিও

deshersamay

Share article:

দেশের সময়: ছোট্ট ছোট্ট হাত। আদুরে আঙুল। সেই হাতেই মাটি নিয়ে খেলতে বসেছিল ওরা। আর খেলার ছলেই ওরা কেউ বানাল ফুলদানি। কেউবা বানাল কাপ-প্লেট, হাতি-ঘোড়া। ওদের হাতের কাজের মধ্যে দিয়েই ফুটে উঠল শিল্পীসত্ত্বা। স্বপ্ন দেখালেন বিশিষ্ট ভাস্কর্য শিল্পী সৌমেন কর(Soumer Kar)। দেখুন ভিডিও

উত্তর ২৪ পরগনার গোবরডাঙার দক্ষিণ পাড়ায় থ্রি এস স্টুডিওতে আয়োজন করা হয়েছে ওই কর্মশালার। ২১ জানুয়ারি শুরু হওয়া তিনদিনের ওই কর্মশালায় অংশ নিয়েছে ৫০ জনেরও বেশি শিশু, কিশোর কিশোরী। আট থেকে আঠারো বছরের ওই ছেলেমেয়েদের জন্য তিনটে দিন যেন বাঁধনছাড়া উল্লাসে মেতে ওঠার পালা।

সারাদিন মাটি মাখা, মাটি দিয়ে মন যা চায়, তা বানানো। বাবা-মায়ের শাসন নেই, পড়তে বসার জন্য চোখ রাঙানি নেই। মাটিকে সঙ্গী করেই শিশুরা মাতল তাদের নিজস্ব ভুবনে। আর তারই মাঝে একমুঠো স্বপ্ন ফেরি করলেন ভাস্কর্য শিল্পী সৌমেন। শেখালেন কীভাবে মাটি দিয়ে বানাতে হয় খেলনা, ঘর সাজানোর জিনিস। নিছকই খেলার ছলে কীভাবে শিল্প সৃষ্টি করা যায় তিনদিন ধরে তারই পাঠ দিলেন সৌমেন। কর্মশালায় অংশগ্রহণকারী খুদে শিল্পীদের মেডেল, শংসাপত্র দিয়ে উৎসাহিত করা হয়। উপহার হিসেবে ছিল শিশু কিশোর একাডেমির বই।

সৌমেন বাবুর কথায়, মানুষের শিল্পসৃষ্টির সঙ্গে মাটির সম্পর্ক সেই নব্য-প্রস্তর যুগ থেকে প্রবাহিত হয়ে এসেছে। মাটিই মানুষকে ধারণ করে, বাঁচিয়ে রাখে, ফসল ফলায়। মাটির স্পর্শে তাই জেগে ওঠে মানুষের শিল্পীসত্তা। মৃত্তিকা-ভিত্তিক শিল্পের নানা প্রকারভেদ আছে।

যেমন টেরাকোটা, পোর্সেলেন, আর্থেনওয়্যার, স্টোনওয়্যার, সেরামিকস প্রভৃতি। শিল্পীদের ভাবনা ও প্রকাশভঙ্গির অভিনবত্বে তা হয়ে ওঠে অনন্য। নিছক বর্ণনাত্মক ও সাধারণ অবয়বী রূপকল্প মাটির হাত ধরার উন্নীত হতে পারে শিল্পের পর্যায়ে। যে স্টুডিওতে ডানা মেলে সৌমেনের ভাবনারা, সেখানেই যেন এই কর্মশালার হাত ধরে রামধনু রং ছড়িয়ে গেল ভবিষ্যতের শিল্পীরা।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন