প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা- সহ দক্ষিণবঙ্গের একাংশে, জানুন আবহাওয়ার আপডেট বনগাঁয় শিরিস গাছের ডাল ভেঙে প্রাণ হারান যুবকের পরিবারকে  ৪ লক্ষ টাকা আর্থিক সাহায্য খাদ্যমন্ত্রীর ,কথা দিলেন ৭ দিনের মধ্যে যশোর রোডের মৃত গাছের ডাল কাটার কাজ শুরু হবে:দেখুন ভিডিও

SM Krishna: প্রয়াত প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ

deshersamay

Share article:

নয়া দিল্লি: চিরঘুমের দেশে প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণ। কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করলেও কর্নাটকের মানুষের কাছে তিনি স্মরণীয়। তাঁর হাত ধরেই বদলে গিয়েছিল কর্নাটক। দক্ষিণের এই রাজ্যকে বিশ্বমঞ্চে পরিচিতি দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী এস এম কৃষ্ণ। সোমবার গভীর রাতে বেঙ্গালুরুর বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

১৯৩২ সালে মাণ্ড্য জেলার সোনমাহালিতে জন্ম এস এম কৃষ্ণের। কংগ্রেস নেতা হিসেবে দীর্ঘ সময় রাজনীতিতে সক্রিয় ছিলেন তিনি। শেষের দিকে তিনি যোগ দেন বিজেপিতে। মূলত বেঙ্গালুরুকে টেক ক্যাপিটাল বা প্রযুক্তি তালুক তৈরি করার ক্ষেত্রে বড় ভূমিকা ছিল এস এম কৃষ্ণের।

তাঁর মৃত্যুর কথা শুনে শোক প্রকাশ করেছেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া। তিনি জানিয়েছেন, কংগ্রেস দলে যোগ দেওয়ার শুরুর দিকে তাঁকে অনেক সাহায্য করেছিলেন এস এম কৃষ্ণ। তিনি লিখেছেন, ‘কর্নাটক চিরকাল তাঁর কাছে ঋণী থাকবে।’

শোক প্রকাশ করেছেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। তিনি একজন সত্যিকারের নেতা হিসেবে বর্ণনা করেছেন এস এম কৃষ্ণকে।

১৯৬২ সালে নির্দল হিসেবে ভোটে লড়ে রাজনৈতিক কেরিয়ার শুরু করেন এস এম কৃষ্ণ। কংগ্রেস প্রার্থীকে হারিয়ে বিধায়ক হন তিনি। পরে কংগ্রেসেই যোগ দেন।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন