Shubhanshu Shukla’s First Words From Space মহাকাশে পৌঁছে প্রথম বার্তা শুভাংশুর, আমার কাঁধে এখন তেরঙা ,দারুণ সফর!
deshersamay
নির্ধারিত সূচি মেনে বুধবার ভারতীয় সময় অনুযায়ী ঠিক বেলা ১২টা ১ মিনিটে শুভাংশু শুক্ল-সহ চার নভশ্চরকে নিয়ে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের উদ্দেশে পাড়ি দিয়েছে স্পেস এক্সের মহাকাশযান ‘ড্রাগন’। আপাতত তাঁদের মহাকাশযান প্রায় ২০০ কিলোমিটার দূরে প্রতি সেকেন্ডে ৭.৫ কিলোমিটার বেগে পৃথিবীর চারদিকে প্রদক্ষিণ করছে।
‘অ্যাক্সিয়ম-৪’ (Axiom-4 mission )-এর সফল উৎক্ষেপণের পর গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা পৃথিবীতে পাঠানো প্রথম বার্তায় জানালেন, কাঁধে করে তেরঙা নিয়ে যাচ্ছি। অর্থাৎ চার দশক পর এক অনন্য ইতিহাসের পাতায় লিখতে চলেছেন তাঁর দেশ ভারতের নাম। এদিন মিশনের কন্ট্রোল রুমে পাঠানো প্রথম বার্তায় শুক্লা বলেন, এই অভিযান শুধু আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশে যাত্রা নয়, ভারতের মহাকাশ কর্মসূচির সূচনা।বললেন, দারুণ সফর!
নমস্কার, আমার প্রিয় দেশের মানুষ। কী মজার যাত্রা! ৪১ বছর পর আমরা আবার মহাকাশে পাড়ি দিলাম। দারুণ লাগছে! এখন আমরা পৃথিবীকে প্রতি সেকেন্ডে সাড়ে ৭ কিমি গতিতে প্রদক্ষিণ করছি। তেরঙা আমার কাঁধে রয়েছে। যা আমাকে বারবার মনে করিয়ে দিচ্ছে, আমি আপনাদের সকলের সঙ্গে আছি। আমি চাই আপনারাও সকলে আমার এই যাত্রার সঙ্গী হন। আপনাদের বুক নিশ্চই গর্বে ফুলে উঠবে। মহাকাশে ভারতের মানুষ পাঠানোর স্বপ্ন পূরণ হতে চলেছে। জয় হিন্দ! জয় ভারত!
উল্লেখ্য, রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দিলেন শুভাংশু শুক্লা । বুধবার ভারতীয় সময় দুপুর ১২টার কিছু পর সফল উৎক্ষেপণ হয় তাঁর মহাকাশযানের। জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমির প্রাক্তনী শুভাংশু ২০০৬ সালে ভারতীয় বায়ুসেনায় ফাইটার পাইলট হিসেবে যোগ দেন। তাঁর বিমান চালানোর অভিজ্ঞতা প্রায় ২,০০০ ঘণ্টার, যেখানে তিনি চালিয়েছেন সু-৩০ এমকেআই, মিগ-২১, জাগুয়ার, ডর্নিয়ার-সহ একাধিক যুদ্ধবিমান।
প্রসঙ্গত, Axiom Mission 4 (Ax-4) মিশনের নেতৃত্বে রয়েছেন নাসার অভিজ্ঞ মহাকাশচারী পেগি হুইটসন। শুভাংশু শুক্লা (Subhangshu Shukla) ছাড়াও এই অভিযানে রয়েছেন পোল্যান্ডের স্লাভোস উজনানস্কি-ভিসনিয়েভস্কি এবং হাঙ্গেরির তিবোর কাপু, যাঁরা দু’জনেই মিশন স্পেশালিস্ট হিসেবে অংশ নিচ্ছেন। এই অভিযানটি শুধু ভারতের জন্য নয়, নাসা (NASA), ইসরো (ISRO), ইউরোপিয়ান স্পেস এজেন্সির (European Space Agency) মতো আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোর মিলিত প্রয়াস। এই ধরনের বাণিজ্যিক মহাকাশ অভিযান আগামী দিনে মানুষের মহাকাশ অভিযানে এক নতুন দিশা দেখাবে বলেই মনে করা হচ্ছে।
LIVE: @Axiom_Space's #Ax4 mission, with crew from four different countries, is about to launch to the @Space_Station! Liftoff from @NASAKennedy is targeted for 2:31am ET (0631 UTC). https://t.co/yBgO8bxb6Z
— NASA (@NASA) June 25, 2025
এর আগে ১৯৮৪ সালে রাশিয়ার মহাকাশযানে চেপে মহাকাশে পাড়ি দিয়েছিলেন রাকেশ শর্মা। তার পর পেরিয়ে গিয়েছে দীর্ঘ চার দশক। এত বছরে আর কোনও ভারতীয় মহাকাশে যাননি। ৪১ বছর পর সেই খরা কাটল। শুভাংশুদের অভিযানের নাম ‘অ্যাক্সিয়ম-৪’। অভিযানের নেতৃত্বে রয়েছেন নাসার প্রাক্তন নভশ্চর তথা অ্যাক্সিয়ম স্পেসের মানব মহাকাশযানের ডিরেক্টর রেগি হুইটসন। এ ছাড়াও থাকছেন পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। ১৪ দিনের এই অভিযানের জন্য দীর্ঘ প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছিল চার নভশ্চরকে। যাতে মহাকাশে যাওয়ার আগে সংক্রমণজনিত কোনও রোগে অসুস্থ না পড়েন, সে জন্য গত এক মাস ধরে চার জনকেই থাকতে হয়েছিল নিভৃতবাসে (কোয়ারেন্টাইন)। আগামী ১৪ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন চার নভশ্চর। সেখানে অন্তত ৬০টি পরীক্ষানিরীক্ষা চালাবেন তাঁরা।
