প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

শিয়ালদহ-বারাসত নতুন এসি লোকাল,ঘোষণা করল পূর্ব রেল , রইল টাইমটেবিল

deshersamay

Share article:

নতুন এসি লোকালের ঘোষণা করল পূর্ব রেল। শিয়ালদহ ডিআরএম জানিয়েছে, শিয়ালদহ থেকে বারসত পর্যন্ত আপ ও ডাউন এসি লোকাল শুরু হবে।

সকাল ১০টা ৩৩ মিনিটে শিয়ালদহ থেকে ছাড়বে, বারাসত পৌঁছবে সকালে ১১টা ১৮ মিনিটে

বারাসত থেকে সকাল ১১টা ২৯ মিনিটে ছাড়বে, শিয়ালদহ পৌঁছবে দুপুর ১২টা ১৩ মিনিটে।

এছাড়াও ডায়মন্ডবার, লক্ষ্মীকান্তপুর লাইনে একাধিক ট্রেনের ঘোষণা রয়েছে।

সব শাখা মিলিয়ে ১১টি নতুন ট্রেন এবং ৫টি বর্ধিত পরিষেবা রয়েছে। আপাতত ২টি স্পেশাল ট্রেনও নামছে।
সোমবার থেকে শুরু হবে সব পরিষেবা। নতুন এসি লোকালও শুরু হবে সোমবার থেকে।

কোন কোন স্টেশনে দাঁড়াবে শিয়ালদহ-বারাসত এসি লোকাল:

বিধাননগর রোড, দমদম জংশন, দমদম ক্যান্টনমেন্ট, বিরাটি এবং মধ্যমগ্রাম স্টেশনে দাঁড়াবে।

এখন শিয়ালদহ ডিভিশনে ২টি এসি রেকের মাধ্যমে মোট ১০টি এসি লোকাল পরিষেবা সচল রয়েছে বলে জানিয়েছে রেল।

Tags: জেলা

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন