প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
জন্মাষ্টমী তিথিতে বনগাঁর রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের পৈতৃক বাড়িতে দেবী দুর্গার কাঠাম পূজোর শুরু: দেখুন ভিডিও বনগাঁর স্বাদমোতী হোটেলে মিলল পচা মাংস ও মেয়াদ উত্তীর্ণ আলু , মিলেছে পোকা-মাকড়! বারবার অভিযানেও বদলাচ্ছে না অস্বাস্থ্যকর ছবি ৪ হাজার টাকার ইলিশ নিয়ে পগারপার মহিলা , মধ্যমগ্রাম মাছের বাজারের এমন কাণ্ডে হতবাক স্থানীয় ব্যবসায়ীরাও মহানায়ক উত্তমকুমারের জন্মশতবর্ষে বাঙালির আবেগ উস্কে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুজোর পরই পুরভোট! আপনার এলাকা কি তালিকায় আছে? আগামিকাল জেলাশাসকদের নিয়ে বৈঠকে রাজ্য নির্বাচন কমিশন, প্রস্তুতি তুঙ্গে

Shah Rukh-Gauri: মন্নত-এ জাতীয় পতাকা উত্তোলন করে ঘরে ঘরে তেরঙ্গা প্রচারে সপরিবার যোগ দিলেন শাহরুখ

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ দেশজুড়ে স্বাধীনতা দিবস পালনের জোরদার প্রস্তুতি চলছে বৃষ্টিকে উপেক্ষা করেই। আকাশের সঙ্গে রং মিলিয়ে সাদা জামা পরে সারি দিয়ে দাঁড়ালেন খান পরিবারের সদস্যরা। স্বাধীনতা দিবসের আগের দিন মন্নত-এর বাইরেও উড়ল তেরঙ্গা।

দেশজুড়ে উদযাপিত হচ্ছে ৭৫ তম স্বাধীনতা দিবস। এবছর স্বাধীনতা দিবসে সবাইকেই বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করতে অনুরোধ করেছেন প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘আজাদি কা অমৃত মহোৎসবে’রই অংশ ‘হর ঘর তিরঙ্গা’। ঘোষণা মত ১৩,১৪, ১৫ তিন দিনই সবসময়ের জন্য বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করে রাখা যাবে।

বিশাল পতাকার নীচে সেই পারিবারিক উদ্‌যাপনের ছবি ভাগ করে নিলেন গৌরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডাকে সাড়া দিয়ে দেশপ্রেম অনুভব করলেন একসঙ্গে।

‘হর ঘর তিরঙ্গা’ প্রচারে হাজার হাজার ভারতীয় নাগরিকের সঙ্গে শামিল হলেন শাহরুখ আর গৌরী খানও। শাহরুখের হাত ধরে ছোট ছেলে আব্রাম। গৌরীর পাশে সপ্রতিভ আরিয়ান। মুম্বইয়ে তাঁদের বাংলো মন্নত-এর ছাদে জাতীয় পতাকা উত্তোলন করলেন তাঁরা।

ছবিটি ভাগ করে নিয়ে করে সকলের উদ্দেশে গৌরী লিখেছেন, ‘শুভ স্বাধীনতা দিবস’।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন