প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•‘আপনারা বাংলা নিয়েছেন, আমরা দিল্লি নেব’,জ্ঞানেশ-ইস্যুতে আন্দোলনের হুঁশিয়ারি মমতার! বুধে থাকবেন ইন্ডিয়া বৈঠকে •বৃষ্টি কি এ বার পিছু ছাড়বে না?  কী বলছে হাওয়া অফিস? নিম্নচাপ কেটে গেলেও স্বস্তি নেই! ছাতা ছাড়া বেরলেই বিপদ, আজও কলকাতায় ভারী বর্ষণ, জেলায় জেলায় বাড়তি সতর্কতা জারি •ব্যাপক রদবদল, পুরভোটের আগে সংগঠনের খোলনলচে বদলে ফেলল বিজেপি , সরানো হলো শর্বরীকে, বাদ অগ্নিমিত্রা- জগন্নাথ, কে কোন পদে এলেন? •‘একতরফা’ সিদ্ধান্ত বাতিলের আর্জি, জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা •‘সরকার সরাসরি ধান কিনবে কৃষকদের থেকে’, চাষিদের পাশে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

School: স্বাধীনতা দিবস পালিত হয়নি ক্ষোভে স্কুলের গেটে তালা ঝুলিয়ে দিলেন গ্রামবাসীরা: দেখুন ভিডিও

deshersamay

Share article:

অর্পিতা বনিক, বনগাঁ : ৭৭ তম স্বাধীনতা দিবস পালিত হয়নি বিদ্যালয়ে ৷ স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা, বন্ধ রাখা হল স্কুলের পরীক্ষাও ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ ব্লকের কালুপুর গ্রাম পঞ্চায়েতে দক্ষিণ জিয়ালা গ্রামে ৷

স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার ১৫ অগষ্ট স্বাধীনতা দিবস পালন করা হয়নি জিয়ালা এফ পি বিদ্যালয়ে ৷ তার প্রতিবাদে বুধবার তালা ঝুলিয়ে বিদ্যালয়ের সামনেই বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা। তাদের অভিযোগ ১৫ অগষ্ট এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সকাল ৬ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত দাঁড়িয়ে থাকলেও বিদ্যালয়ের কোন শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে আসেনি, ফলে স্বাধীনতা দিবসের দিন জাতীয় পতাকা উত্তোলন হয়নি এই বিদ্যালয়ে, ফলে উদযাপন হয়নি স্বাধীনতা দিবস। এই ঘটনার পরেই ক্ষুব্ধ গ্রামবাসীরা বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দেন। দেখুন ভিডিও

বুধবার বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের পরীক্ষা ছিল। বিদ্যালয়ের এক সহ-শিক্ষিকা বিদ্যালয়ে প্রবেশ করতেই তাকে ঘিরে ধরে ক্ষোভ প্রকাশ করতে থাকেন স্থানীয় গ্রামবাসীরা। বিদ্যালয় তালাবন্ধ থাকায় বিদ্যালয়ে প্রবেশ করতে পারেনি ওই শিক্ষিকা তার জেরে ব্যহত হয় পরীক্ষা।

স্থানীয়দের আরো অভিযোগ এই বিদ্যালয়ে সঠিকভাবে পঠন-পাঠন হয় না। শিক্ষক-শিক্ষিকা সঠিক সময় মত স্কুলে আসে না, ছাত্র-ছাত্রীদের দিয়ে বিদ্যালয়ের যাবতীয় কাজকর্ম করানো হয়। গ্রামবাসীদের দাবি কেন বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালিত হল না তার সঠিক কারণ জানাতে হবে স্কুল কর্তৃপক্ষকে ৷

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন