প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•চোরবাগানের পর আপাতত বন্ধ হয়ে গেল শহরের একের পর এক বড় পুজোর দরজা ,আহতদের দেখতে হাসপাতালে শাহ •চোরবাগানে বিপর্যয়:পুজো কমিটির সম্পাদক সহ গ্রেফতার ৭! ব্যারিকেড নির্মাণ থেকে VIP পাস বিলিতে গাফিলতির অভিযোগ •সপ্তমীর সন্ধ্যায় চোরবাগানের পুজোমণ্ডপে ১৯ জনের মৃত্যু!  মৃতদের পরিবারকে ২৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ, হাইকোর্টের বিচারপতির তত্ত্বাবধানে তদন্ত, ঘোষণা শুভেন্দুর •১০০ শতাংশ শুল্ক নিয়ে ভারতকে স্বস্তি দিলেন ট্রাম্প ! নিজের আইন নিজেই তুলে নিয়ে আপাতত পিছু হটলেন মার্কিন প্রেসিডেন্ট •লোকালে ট্রেনে সওয়ার দেবী দুর্গা, টিকিট কেটে শান্তিপুর থেকে বনগাঁয়, আজ দেবীর বোধন, মহাষষ্ঠীতে সপরিবারে উমার পিতৃগৃহে আগমন : দেখুন ভিডিও

Saurabh Bhardwaj : রাত সাড়ে ন’টা পর্যন্ত মিটিংয়ের জন্য বসে থাকলেন মন্ত্রী, সময় হল না মুখ্য সচিবের

deshersamay

Share article:

দেশের সময়: সিভিল সার্ভিসেস বোর্ডের বৈঠকের জন্য মঙ্গলবার রাত সাড়ে ন’টা পর্যন্ত অপেক্ষা করলেন দিল্লির পরিষেবা বিষয়ক মন্ত্রী সৌরভ ভরদ্বাজ। কিন্তু সেই মিটিংয়ের জন্য সময় হল না মুখ্যসচিব নরেশ কুমারের। ফলে রেগেমেগে রাত দশটা নাগাদ অফিস ছাড়েন মন্ত্রী। এনিয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তিনি রিপোর্ট করতে চলেছেন বলে খবর।

দিল্লিতে আমলাদের নিয়ন্ত্রণ ও তাঁদের পোস্টিং নিয়ে কেন্দ্রের সঙ্গে কেজরিওয়াল সরকারের ঠান্ডা লড়াই চলছিল। অবশেষে তা নিয়ে দিল্লির সরকারের পক্ষেই রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। এরপর সিভিল সার্ভিসেস বোর্ডের প্রথম মিটিং ডাকা হয়েছিল মঙ্গলবার। কিন্তু শেষপর্যন্ত মুখ্যসচিব সারাদিন ব্যস্ত থাকায় তা ভেস্তে যাওয়ায় যারপর নাই ক্ষুব্ধ মন্ত্রী সৌরভ ভরদ্বাজ।

আপ সরকারের এক শীর্ষ কর্তা জানিয়েছেন, মন্ত্রী সহ ওই বোর্ডের আরও দুই সদস্য মঙ্গলবার রাত সাড়ে ন’টা পর্যন্ত অপেক্ষা করেন। কিন্তু তখনও সময় করে উঠতে পারেননি মুখ্যসচিব। ফলে মন্ত্রী রেগেমেগে বাড়ি চলে যান।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন