Desher Samay
প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News

Sana Ganguly: মৃদু কোভিড উপসর্গ সৌরভ-কন্যা সানার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রথমে নিজে, তারপর পরিবারের তিন সদস্য, আর এবার স্বয়ং নিজ কন্যা। সৌরভ গঙ্গোপাধ্যায়ের বেহালার বাড়িতে ফের করোনার হানা। কিছু দিন আগেই নিজে করোনা আক্রান্ত হয়েছিলেন সৌরভ। এরপর নিজে বেশ কয়েকদিন হাসপাতালেও ছিলেন মহারাজ।

এরই মধ্যে মঙ্গলবার সকালে জানা যায়, সৌরভের ছোট কাকা সিএবি কোষাধক্ষ্য, দেবাশিষ গঙ্গোপাধ্যায়, খুড়তুতো ভাই শুভ্রদীপ গঙ্গোপাধ্যায় এবং ভ্রাতৃবধূ জুঁই গঙ্গোপাধ্যায় করোনা আক্রান্ত হয়েছেন। আর মঙ্গলবার রাতেই খবর আসে, সৌরভ-কন্যা সানা গঙ্গোপাধ্যায়ও আক্রান্ত হয়েছে কোভিডে।

সূত্রের খবর, বেহালার বাড়িতে আইসোলেশনে আছেন পরিবারের আক্রান্ত তিন সদস্য সহ সানা নিজেও। জানা গিয়েছে, মঙ্গলবার রাতে সৌরভের মেয়ে সানা গঙ্গোপাধ্যায়ের করোনা রিপোর্ট পজেটিভ আসে। সামান্য উপসর্গ থাকায় ডাক্তার সপ্তর্ষি বসুর পরামর্শে হোম আইসোলেশনে রয়েছে সানা। পরিবার সূত্রে খবর, বিগত কয়েকদিন ধরেই সামান্য অসুস্থ ছিলেন সানা।

দিন কয়েক আগেই করোনা আক্রান্ত হয়ে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন সৌরভ। এর পর গত শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন তিনি। এরই মধ্যে মঙ্গলবার তাঁর পরিবারের আরও তিন জন করোনা আক্রান্ত হন। আর মঙ্গলবার রাতেই জানা যায়, বাড়ির মেয়েও সানাও আক্রান্ত হয়েছেন কোভিডে।

জানা গিয়েছে, পরিবারের করোনা আক্রান্ত সকলেরই মৃদু উপসর্গ রয়েছে। প্রত্যেকেই বিএন রায় রোডের বাড়িতে নিভৃতবাসে রয়েছেন। সৌরভের আপ্তসহায়কও করোনা আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। তাঁরও জ্বর রয়েছে। প্রসঙ্গত, এর আগে সৌরভের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায় এবং মা নিরূপা গঙ্গোপাধ্যায়ও কোভিড আক্রান্ত হয়েছিলেন।

Advertisement

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন