প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
•নন্দীগ্রামে গেরুয়া ঝড়! দুই কেন্দ্রেই অনেক এগিয়ে বিজেপি, দ্বিতীয় স্থানে কংগ্রেস, রেজিনগরে প্রধান বিরোধী কে? •কারও হাতে রং, কারও হাতে তুলি, কেউ ছুটছেন মাটি নিয়ে ! থিম থেকে সাবেকিয়ানা, প্রতিবাদ থেকে ভিন স্রোতের ভাবনা, বনগাঁ স্টেশন পাড়া ভারত সংঘে: দেখুন ভিডিও •প্রয়াত নানা পাটেকর !প্রবীণ অভিনেতার প্রয়াণে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর •‘উই উইল ডু ইট’, প্রশাসক পদে ২৫ বছর পূর্তিতে নয়া স্লোগান তুললেন মোদী , ২০৪৭-এ বিকশিত ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর , দেশবাসীকে দিলেন তিনটি টার্গেট •‘রেকর্ড হবে নন্দীগ্রামে’, টোটোয় চড়ে ভোট দিয়ে এসে বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু , রেজিনগরে গ্রেফতার হুমায়ুন, পুনর্নির্বাচনের দাবি বিরোধীদের

Salman Khan : সলমন খানের বোনের বাড়ি থেকে হীরের গয়না চুরি, জানেন কত টাকা দাম?

deshersamay

Share article:

দেশের সময়: বলিউড অভিনেতা সলমন খানের বোন অর্পিতা খানের বাড়ি থেকে চুরি গেল হীরের গয়না। এ ব্যাপারে অর্পিতা পুলিশের কাছে নিজেই লিখিত অভিযোগ দায়ের করেছেন। তাঁর দাবি, মুম্বইয়ের খারের বাড়ি থেকে ৫ লক্ষ টাকার হীরের গয়না খোয়া গিয়েছে। এই অভিযোগ পেয়েই তদন্তে নেমে পুলিশ অর্পিতার বাড়ির পরিচারিককে গ্রেফতার করেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার চুরির ঘটনাটি ঘটে। ৩০ বছর বয়সি ওই অভিযুক্তকে পাশের থানে জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তর নাম সন্দীপ হেগদে। পুলিশের দাবি, সে সলমন খানের বোনের ১৭ নম্বর খারে রোডের বাড়ি থেকে মূল্যবান হীরের গয়না নিয়ে চম্পট দেয়। পরে ওই গয়না খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হন বলিউড তারকার বোন। তারপরই পুলিশ তড়িঘড়ি তদন্তে নামে। খতিয়ে দেখা হয় সিসি টিভির ফুটেজ। সন্দেহের তির যায় সলমানের বোনের বাড়িতে যে পরিচারকের কাজ করে, তার উপর। সেইমতো পুলিশ তার খোঁজ শুরু করে। অবশেষে থানে জেলা থেকে তাকে পাকড়াও করা হয়। তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৮১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন