প্রচ্ছদলেটেস্ট নিউজদেশপশ্চিমবঙ্গকলকাতাউত্তরবঙ্গজেলাব্যবসাবিনোদনখেলাআন্তর্জাতিকবাংলাদেশফটো গ্যালারিভ্রমণকাহিনীসম্পাদকের পছন্দসরাসরিইউটিউবই-পেপার
Breaking News
হকার উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীর বার্তা জানিয়ে দিলেন অগ্নিমিত্রা ,বড় সিদ্ধান্ত নিয়ে নিল সরকার! ‘নেশামুক্ত ভারত’ গড়ার ডাক মোদীর , যুব সমাজকে কী বার্তা দিলেন প্রধানমন্ত্রী? দেশজুড়ে শুরু ১০০ সপ্তাহের বিশেষ অভিযান অনুপ্রবেশকারী ও অবৈধ নাগরিক চিহ্নিত করে দেশের বাইরে বের করে দেওয়া হবে, জনগণনার শুরুর দিনে বললেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও ‘হিংসারিপু দমন করুন’,ইসকনের মিড-ডে মিল কর্মসূচির সূচনা করে বিরোধীদের হিংসা দমনের উপদেশ মুখ্যমন্ত্রীর এক সপ্তাহের মধ্যেই বনগাঁর যশোহর রোডের দু’পাশে ‘মৃত এবং বিপজ্জনক’গাছ কাটার কাজ শুরু হবে: জানালেন খাদ্যমন্ত্রী: দেখুন ভিডিও

Sadhan Pandey Death : প্রয়াত রাজ্যের মন্ত্রী সাধন পাণ্ডে, টুইটে শোকবার্তা মমতার

deshersamay

Share article:

দেশের সময় ওয়েবডেস্ক: প্রয়াত রাজ্যের মন্ত্রী তথা মানিকতলা কেন্দ্রের তৃণমূল বিধায়ক সাধন পাণ্ডে।
রবিবার সকালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন প্রবীণ এই নেতা।

গত বছরের ১৫ জুলাই বাড়িতে থাকা অবস্থাতেই আচমকা অসুস্থ বোধ করেন তিনি। বাইপাস লাগোয়া একটি হাসপাতালে নিয়ে গেলে জানা যায় সেরিব্রাল অ্যাটাক হয়েছে তাঁর। বেশ কিছুদিন ভেন্টিলেশনেও ছিলেন সাধন পাণ্ডে। অবস্থার সামান্য উন্নতি হওয়ায় গত ৭ সেপ্টেম্বর মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। দীর্ঘদিন ধরে সেখানেই ভর্তি ছিলেন তিনি। দু’দিন আগে শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। বাবা যে খুবই অসুস্থ তা শনিবার রাতে মেয়ে শ্রেয়া পাণ্ডে ফেসবুকে লিখেছিলেন।

কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস মিলিয়ে ৯ বারের বিধায়ক তিনি। সদ্য হয়ে যাওয়া বিধানসভা ভোটও মানিকতলা কেন্দ্র থেকে জিতেছেন তিনি। ক্রেতাসুরক্ষা দপ্তর ও স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনিযুক্তি দপ্তরের মন্ত্রী ছিলেন। কিন্তু তার অসুস্থতার কারণে ওই দপ্তরের দায়িত্ব সুব্রত মুখার্জিকে দেওয়া হয়। কিন্তু সুব্রত মুখার্জি মৃত্যুর পর ওই দুই দপ্তরের দায়িত্ব ফের হাতবদল হয়। আপাতত দপ্তরহীন মন্ত্রী ছিলেন তিনি। কিন্তু সেরে ওঠা হল না। তাঁর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, আজই সাধনবাবুর মরদেহ মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা হবে। তারপর তাঁর দেহ পিস হাভেনে রাখা হবে। সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।

Tags: featured

একটি মন্তব্য করুন

আপনার ইমেল ঠিকানা প্রকাশ করা হবে না। চিহ্নিত ক্ষেত্রগুলি আবশ্যক *

Home Language Gallery e-Paper
Menu
© 2026 Desher Samay.

Select Language

ভাষা নির্বাচন করুন